করোনার টাইমে সাব্বির ডেলিভারিম্যানের কাজ করতো, শহরের ভ্যাপসা গরম আর জনাকীর্ণ বাসের সেই অসহ্য ঘামের দুর্গন্ধের মাঝে যখন সাব্বির তার সংগ্রামের দিনগুলো পার করছিল, তখন ‘আভিজাত্য’ শব্দটা তার কাছে ছিল কেবলই বিলাসিতা। জীবনযুদ্ধের সেই কঠিন সময়ে নিজেকে টিকিয়ে রাখাটাই ছিল এক বিরাট চ্যালেঞ্জ। কিন্তু সাব্বির বিশ্বাস করত, মানুষ মন থেকে চাইলে অবশ্যই উন্নতীর চরম শিখরে উঠতে পারে, সঠি সিদ্ধান্ত একজন মানুষের আত্মবিশ্বাসকেও পুনর্জন্ম দিতে পারে। সেই বিশ্বাস থেকেই আজ সফলতার শিখরে পৌঁছেছে সাব্বির, ২ বছর আগে চায়না প্রোডাক্ট আমদানী করা দ্বারা তার অনলাইন ব্যবসার সুচনা। এখন তার জীবনের সুন্দর সময় চলমান, যখন তার এসি রুমের আয়নার সামনে দাঁড়ায়, তখন তার হাতে ছিল এক জাদুকরী সুবাস— ‘Sweet Crush’। এটি কেবল একটি পারফিউম অয়েল নয়, বরং সাব্বিরের সংগ্রাম থেকে সাফল্যের পথে এক দীর্ঘ অভিজ্ঞতার সাক্ষী। এর ঘ্রানটা তাকে তার অতীত মনে করায়।
সাব্বির যখন এই পারফিউম অয়েলের ক্যাপটি খুলে তার নাকের কাছে কাছে ছোঁয়ায়, এক মুহূর্তেই সারা ঘরে ছড়িয়ে পড়ে Ripe Peach, Plum আর Red Berries-এর এক সতেজ ঝাপটা। Apple আর Mandarin-এর সেই সাইট্রাসি ভাইবটা মুহূর্তেই মনের সব অবসাদ ধুয়ে তাকে এক অদ্ভুত রিফ্রেশমেন্ট দেয়। সাব্বিরের কাছে এখন সুইট ক্রাশ তার সিগ্নেচার স্মেল, এর কারণ হচ্ছে তার মতে, এই চনমনে ফ্রুটি নোটগুলোই তাকে দিনের শুরুতে অসম্ভব প্রাণশক্তি যোগায়। কিন্তু গল্পের আসল মোড় আসে যখন এর হৃদয়ে লুকিয়ে থাকা Golden Honey আর Caramel Drizzle ডানা মেলতে শুরু করে। Rose আর Dried Fruits-এর সেই মায়াবী আভিজাত্যের সাথে Cinnamon Touch-এর হালকা স্পাইস মেশানো মিষ্টতা সাব্বিরের ব্যক্তিত্বে এক ধরণের ‘লাক্সারি’ টাচ এনে দেয়। এটি এমন এক ঘ্রাণ, যা কেবল আপনিই উপভোগ করবেন না, বরং আপনার পাশ দিয়ে হেঁটে যাওয়া প্রতিটা মানুষকে থমকে দাঁড়াতে বাধ্য করবে।
আমাদের দেশের তীব্র গরমে যেখানে বেশিরভাগ পারফিউম টিকতে পারে না, সেখানে Sweet Crush এক বিস্ময়কর ব্যতিক্রম। সাব্বির অবাক হয়ে লক্ষ্য করেছে, দুপুরের তপ্ত রোদেও এর Vetiver আর Oakmoss-এর সেই মাটি ঘেঁষা শীতলতা তাকে সারাদিন সতেজ রাখে। Patchouli, Cedarwood আর Amber-এর সেই দীর্ঘস্থায়ী গম্ভীর ভিত্তি ঘ্রাণটিকে কেবল স্থায়ী করে না, বরং এক ধরণের রাজকীয় গাম্ভীর্য দেয় যা কেবল উচ্চপদস্থ ব্যক্তিত্বদের সাথেই মানায়। দিনশেষে যখন সাব্বির ক্লান্ত হয়ে বাসায় ফেরে, তখনও তার পোশাকে লেগে থাকে Soft Musk-এর সেই শান্ত ও পবিত্র রেশ। Sweet Crush কেবল একটি সুগন্ধি হয়ে থাকেনি, এটি সাব্বিরের যাপিত জীবনের এক অভিজ্ঞতার নাম, যা তাকে শিখিয়েছে কীভাবে চরম প্রতিকূলতা আর উত্তাপের মাঝেও নিজেকে এক টুকরো মিষ্টি আবেশে মুড়িয়ে রাখা যায়। এক ফোঁটা Sweet Crush মানেই হলো হাজারো ভিড়ের মাঝে নিজের এক অনন্য এবং প্রভাবশালী অস্তিত্বের ঘোষণা।





Reviews
There are no reviews yet.