সৌন্দর্যের কথা আসা মাত্রই একটি জিনিসের সাথে তুলনা অটোম্যাটিক চলে আসে, সেই জিনিসটি হচ্ছে একরাশ তাজা সতেজ সুন্দর “গোলাপ” যার অপার্থিব সৌন্দর্য তো বটেই উপরন্তু এর মন মাতানো সুগন্ধও মানুষের মন কেড়ে নেয়, ইন্সট্যান্ট এক হিপনোটিজমে আক্রান্ত করে, সেজন্যই কুসুমস্তবকের ক্ষেত্রে মানুষ সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় গোলাপকে এবং গোলাপ নিয়ে গেলে মেবি কাউকে কনভিন্স করাও বেশ ইযি হয়।
গোলাপ ফুলের প্রতি আমার বিশেষ টান আছে, বিশেষ করে তাজা লাল গোলাপের সুগন্ধের প্রতি আমার লোভটা বেশিই, মনে পড়ে যে দুবছর আগে নারায়ণগঞ্জ ঘুরতে গিয়েছিলাম এক গোলাপ বাগানে, দু/তিনবার গোলাপের কাঁটায় আঘাতপ্রাপ্ত হয়েছি কিন্তু তাজা গোলাপের মোহনীয় ঘ্রাণের নেশা এতোটা তীব্র ছিলো যে কাঁটার বিষ মনেই পড়েনি, এখনো সেই জায়গায় যাওয়ার ইচ্ছা প্রবল কিন্তু সময় সংকুলান হয়না।
গোলাপের ভালোবাসায় বুদ আমি দুভাবেই তাই সৌন্দর্য এবং সুঘ্রাণ দুটোই আমার প্রিয়, কিন্তু শাহবাগ বা রাস্তার ফুলগুলো সৌন্দর্যের পিপাসাটা মেটাতে পারলেও ঘ্রাণ নেই মোটেও তাই সেই ফুল বাগানে পাওয়া ঘ্রাণের আক্ষেপটা ছিলো সবসময়ই যতদিন না “Blvckrose” এসেনশিয়াল পার্ফিউম অয়েলটি হাতে পেয়েছি, এটা কোন আতর না এটা যেন একগুচ্ছ গোলাপের পিওর নির্যাসকে আটকে দেয়া হয়েছে শিশিতে। ব্যাস!
এর স্থায়ীত্বটাও চমৎকার কারন প্রথম ৪০ মিনিট ধরে এর তীব্রতা আপনাকে গোলাপ বাগানে হেঁটে বেড়ানোর অনুভূতি দিবে এর পরবর্তী ২০ মিনিট দিবে বাগান থেকে বের হওয়ার অনুভূতি মানে তীব্রতা কমতে থাকবে আর এরপর ভেনিলার মিষ্টতা মিশে যাবে গোলাপের সাথে আর সেই মিষ্টতা বিলীন হতে টাইম লাগবে আরো ৩ ঘন্টা। পরবর্তী কিছুক্ষণও মাস্কের রূপ ধারণ করে আপনার সাথেই থাকবে Blvckrose। দারুন তাই না? যদিও এই প্রশ্ন জিজ্ঞাসা করারও দরকার দেখিনা কারন এটা সত্যিই দারুন।





Reviews
There are no reviews yet.