scentaralifestyle.com

Scentara Lifestyle

,

Dark Knight

Price range: 550.00৳  through 1,300.00৳ 

GOT A GEN Z MESSAGE & I AM ADHA PAGOL NOW!

“Bro, your that perfume oil ‘DARK KNIGHT’ is so sheesh man, dat’s anti-cheugy, so good bruh, you know? Am finna purchase it for like 30 ml, the vibes so goooooood, what’d be the price man?”

আমি পার্ফিউম নিয়ে কাজ করছি তা তো আজ অনেকদিন হলো, কিন্তু কিছু পার্ফিউম আছে, যা নিয়ে আসার পর বিক্রির কথাই ভুলে গেছি। “Dark Knight” ছিলো তেমনই একটা আতর। গত অক্টোবরে আমাদের স্টকে এসেছিলো, কিন্তু কাজের চাপে অফিসের হাই শেফলের এক কোণায় রেখে পুরোপুরি ভুলে গিয়েছিলাম।

এরপর একদিন হুট করেই পুরোনো এক কাস্টমারের মেসেজ। প্রায় তিন মাস আগে তিনি ৯০০০+ টাকার আতর নিয়েছিলেন, যার মধ্যে দুটো EDP পারফিউম ছিলো, যা তিনি আমার কাছ থেকে ব্লেন্ড করিয়ে নিয়েছিলেন। তখনই আমি তাকে সামান্য স্যাম্পল হিসেবে “Dark Knight” দিয়েছিলাম। এরপর আমি এর কথা বেমালুম ভুলে যাই।

তো, তিন মাস পর হঠাৎ ভাইয়ের মেসেজ—
“Bro, your that perfume oil ‘DARK KNIGHT’ is so sheesh man, dat’s anti-cheugy, so good bruh, you know? Am finna purchase it for like 30 ml, the vibes so goooooood, what’d be the price man?”

আমি তো পড়েই অবাক! দাঁত ভেঙে যাওয়ার দশা! ভাবলাম, ভাই কী বলতে চাচ্ছেন? আমি তো মিলেনিয়াল, এই Gen Z ভাষা বুঝি না! তাই বিনয়ের সাথে বললাম, “ভাই, দয়া করে এটা গুগল ট্রান্সলেট করে দিলে খুব উপকার হয়!”

উনি হেসে বললেন, “ধুরো ভাই! বললাম আপনার ডার্ক নাইট পার্ফিউম অয়েলটা জাস্ট সেররাহ, খুবই জোস জিনিস! আমার বন্ধুরাও অনেক লাইক করেছেন, ধাপাধাপ ৩০ মি.লি. পাঠিয়ে দেন!”
আমি বললাম, “আচ্ছা!”

কিন্তু মজার ব্যাপার হলো, উনি নেয়ার পর দেখি ওনার রেফারেন্সেই একঝাঁক Gen Z তরুণ তরুণী এই আতর নিয়ে পাগল হয়ে গেছে! সবাই এমন এক এলিয়েন ইংলিশে কথা বলে যে আমার মাথা খারাপ হওয়ার জোগাড়। কিন্তু বুঝতে পারলাম, “Dark Knight” তাদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে।

এক সময় দেখি, এদের মাধ্যমেই ১ কেজি স্টক শেষ! আজকে নতুন করে আরও ১ কেজি আনলাম। ভাবলাম, এবার একটা স্পেশাল অফার দেই! সামনে যেহেতু আবার ঈদ আবার অন্যান্য ওকেশন, অল্প টাইমের জন্য একটা সেল অফার দিতে ক্ষতি কি? বাই দ্যা ওয়ে অফারগুলো শুধু ঈদের টাইমেই চলবে অন্যান্য টাইমে রেগুলার প্রাইজ থাকবে৷

Weight N/A
Size

6 ML, 12 ML, 15 ML

Reviews

There are no reviews yet.

Be the first to review “Dark Knight”

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top