ভুল সময়ে জন্ম এই পার্ফিউমের……
.
সত্য কথা বলতে Vikings আসার পর আমার মনে হয়েছে, এটা এই যুগের পার্ফিউম না, ভাইকিংস যেন সময়ের চেয়ে কয়েক যুগ এগিয়ে থাকা একটা স্মেল, এই স্মেল নেতাদের মানায়, পৌরুষে ভরপুর পুরুষদের মানায়, রগবাঁকা লোকগুলোর মানায়, কেমন যেন একটা সিগমা সিগমা ভাব এই ঘ্রাণে৷ স্মেলের প্রোফাইলে যেন কেউ সত্যিই জাগরণ ঘটাতে পেরেছে অরিজিনাল ভাইকিংদের বীরত্ব গাঁথাকে। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের ঘ্রাণের ফিল পাচ্ছিলাম এই পার্ফিউম অয়েলে যেটাকে বর্ণনা করা সত্যিই দুরূহ, মনে হচ্ছিলো যেই Valhalla কে ভাইকিংরা স্বর্গীয়রূপে কল্পনা করতো সেটার স্মেলকে গায়ে মেখে বসে আছি৷
.
পার্ফিউমারি আমি অল্প-বিস্তর বুঝি কিন্তু! তারপরেও এই ভাইকিং আমাকে বেশ কনফিউজড করেছে, এর স্মেল প্রোফাইল নিয়ে যে আমি কি লিখবো তা আমি বুঝে উঠতে পারছিলাম না, কারন প্রথমবার এপ্লাই করার পর আমি বুঝতেই পারিনি এটা কেমন স্মেল, কেমন যেন ওয়ার্ম লেদারি আর স্মোকি টাইপের স্মেল মনে হচ্ছিলো আমার কাছে এরমাঝে আবার স্পাইসি নোটসও টাচ দিচ্ছিলো নাকে, মাঝে মাঝে আবার পাচ্ছিলাম পেস্তাবাদাম এর মালাই শরবত বানালে যেই স্মেলটা আসে না সেরকম ডেন্সড একটা স্মেল। মানে টপ নোটস নাকে আসাতেই আমি এর স্মেল যে কেমন তা নিয়ে কনফিউজড হয়ে গিয়েছিলাম, বুঝেই আসছিলো না নোটস পিরামিডটা, মেজাজও হারাচ্ছিলাম৷ কিন্তু ঠিক আধাঘন্টা পর থেকে আমি এর স্মেল বুঝতে শুরু করি৷
.
পিঙ্ক পেপার, লেমন, গ্রীণ এপেল, বার্গামোট থেকে শুরু করে ব্ল্যাকারেন্ট, ভেটিভার, রোজ, পাইনএপেল, লিল্যাক, ইয়াংইয়াং, পীচ, ক্রীম এর স্মেল পাচ্ছিলাম এবং একটা ব্লুম করছিলো নোটসগুলো এবং এগুলোই সারাদিন কাপড়ে টিকে ছিলো, স্মেলটা যখন ফেডেড হওয়া স্টার্ট করলো তখন পাচ্ছিলাম পেস্তা, স্যাণ্ডালউড, আগরউড, পাচৌলি, সিডারউড আর মাস্কি সুইট স্মেল। যেন টান টান উত্তেজনা নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে বের হওয়ার পর যেই এডারনালিনের ভারত্ব মার্কা স্মেলটা থাকে এবং যুদ্ধে জেতার পর মিষ্টতায় গিয়ে পূর্ণতা পায় ঠিক তেমনই৷ এরচেয়ে সহজ করে ভাইকিংস এর বর্ণনা দেয়া সম্ভব না, আর স্মেলের প্রজেকশন একটু বেশিই পেয়েছি, মানুষের ফিরে ফিরে তাকানো দেখে মনে হয়েছে ৫/৬ ফিট পর্যন্ত স্মেল যায়, আর লাস্টিং ১ দিন কভার করেছে, মেবি ঠাণ্ডার দিন তাই অন এভারেজ ৭-১২ ঘন্টা ধরে নেয়া যায়।
.
এখন আপনার যদি সময় থেকে একটু এগিয়ে থাকার মনোভাব থাকে, নেতিয়ে পড়া টাইপ মানুষ না হয়ে নেতা টাইপ লোক হন, ডিসিশন মেকার হন এবং তেজস্বী জিনিসপত্র লাইক করে থাকেন, তাহলে এই ভাইকিংস আপনার জন্য প্রতিদিনের সিগ্নেচার আইটেম হয়ে যেতে পারে৷ ঘ্রাণটা এমন যে আগে মাথায় যাবে পরে হৃদয়ে।





Reviews
There are no reviews yet.