ছোটবেলা যেই বাসায় ভাড়া থাকতাম অথবা যেখানে আমার শৈশব কেটেছে সেই বাড়ির বাড়িওয়ালা ছিলেন ভারী শৌখিন এবং প্রকৃতিপ্রেমী লোক। ছাদ সয়লাব করে রেখেছিলেন নানানরকম গাছে, ছাদের এক কোণা ছিলো কিছু বিশেষ গাছের জন্য বরাদ্দ, এরা না দিতো কোন ফল না কোন ফুল তবুও এরা বিশেষ। প্রতিদিন যখন তিনি বিকালে পানি দিতে উঠতেন ছাদে আমিও তাকে দেখা মাত্রই ছাদে উঠে যেতাম, গাছের প্রতি তার ভালোবাসা যত্ন এগুলো দেখে খুব মুগ্ধ হতাম। মাঝে মাঝে তিনি মৌসুমী ফল আসলে ছিঁড়ে আমাকে দিতেন খাওয়ার জন্য। আর চেনাতেন নানান গাছ সম্পর্কে এদের গুণ সম্পর্কে এদের পাতা সম্পর্কে।
মনে আছে বলেছিলাম একটা বিশেষ কোণার কথা? যেখানে নানান গাছ রাখা হতো একটা স্পেশাল কারনে? কারনটা কি জানেন? তাদের স্পেশালিটি ছিলো তাদের পাতা, আর এই গাছগুলোকে বলা হতো অ্যারোমা প্ল্যান্ট। আর সেখান থেকেই পাতা ও পাতার সুগন্ধির প্রতি বিশেষভাবে আগ্রহী হয়ে উঠি আমি, প্রকৃতির সাথে মিশে থাকা সম্ভব হয় এর সুবাসের মাধ্যমে, এবার হতে পারে তা ভেজা মাটির সুঘ্রাণ অথবা শিশিরের। এবং হতে পারে পাতার মন মাতানো সুবাস। আমরা কিন্তু অলরেডি বেশি কিছু অ্যারোমা লীভস এর সাথে পরিচিত। বুঝেননি কিভাবে?
ল্যাভেণ্ডার, লাইম, মিন্ট, রোজমেরি, পাইনঅ্যাপেল, ম্যাঙ্গো এই প্রতিট পাতাই কিন্তু অ্যারোমা লীভ। কখনো কচি আমপাতা ভেঙে ঘ্রাণটা নিয়ে দেখুন অথবা পুদিনাপাতাকে নাকের সামনে ধরে দেখেন, আহ মূহুর্তের মধ্যেই মনটা ভালো হয়ে যায়। কারন হার্বসের ঘ্রাণের গল্পটাই অন্যরকম, পুরোটাই প্রাকৃতিক একটা ব্যাপার। কখনো শান্ত স্নিগ্ধ একটা সুবাস তো কখনো উত্তাল এগ্রেসিভ সুবাস এবং দুটোই রাজকীয়।
আচ্ছা কেমন হয় প্রাকৃতিক এই পাতাবি সুবাসকে যদি ৩টি মূল বেইজের সাথে যুক্ত করে দেয়া যায়? আর এমন কিছু বের হয়ে আসে যা আপনাকে প্রকৃতির সুবাসে রাঙিয়ে দেয়? এবং এমনই কিছু একটা পেতে যাচ্ছেন আপনারা সেন্টারা থেকে আমাদের অল নিউ পার্ফিউমের মিক্সিং “পাতাবাহার” বলতে পারেন বোতলে ঢেলে দেয়া হয়েছে পুরো প্রকৃতিকে। আর এটা কিন্তু একান্তই আমাদের নিজস্ব মিক্সিং শুধুমাত্র প্রকৃতিপ্রেমী ব্যক্তিদের জন্য।।
Reviews
There are no reviews yet.