scentaralifestyle.com

Scentara Lifestyle

,

Morvyn Storm

Price range: 650.00৳  through 1,400.00৳ 

আরবের মরুভূমির নরম গোধূলিতে Morvyn storm এর গল্পটা শুরু হয়। বাতাসে প্রথম যে গন্ধটা ভেসে আসে, সেটা মিষ্টি মশলার মতো উষ্ণ—জাফরান আর দারুচিনির হালকা ঝাঁঝ, যেন আগুনের পাশে রাখা থাকা কোনো রাজকীয় শরবত। এই উষ্ণতায় মিশে যায় ধোঁয়াটে অ্যাম্বার আর মিষ্টি ক্যারামেলের কোমলতা, যা চারপাশকে ধীরে ধীরে গভীর আর মোহময় করে তোলে। সময় যত গড়ায়, গল্পটা আরও গভীর হয় চামড়ার গাঢ় গন্ধ, ধূপের ধোঁয়ার মতো জবরদস্ত আর কাঠের উষ্ণতা একসাথে মিশে একটা রহস্যময় রাজকীয় আবহ তৈরি করে। শেষে যখন রাত নেমে আসে, তখন বেস নোটে থাকে ডার্ক অ্যাম্বার, জেসমিন আর স্মোকি উড, ঠিক যেমন আগুন নিভে গেলেও তার উষ্ণতা আর ঘ্রাণ অনেকক্ষণ বাতাসে থেকে যায় তেমন একটা ফীল।

আস্তে আস্তে জোস! জোস! জোস! জোস! বলে দেখি অফিসের মেইন দরজার সামনে দাঁড়ায় “Morvyn Strom” মাখতেছে মুন্তাসির, মুখে মুচকি হাসি। ও হচ্ছে আমাদের অফিস আগে যেখানে ছিলো সেখানের বাড়িওয়ালার ছেলে৷ সেই পাঙ্খু স্টাইলিশ পোলা, কিন্তু ছেলে ভদ্র! নিয়মিত নামাজ কালাম পড়ে। ওর বড় ভাই এমেরিকা থাকে সেই সুবাদে দামী দামী পার্ফিউম, ঘড়ি, স্নিকারস দিয়ে ঠাঁসা ওর রুম, তবুও সেন্টারায় এসে বসে থাকতো। ইভেন ঐ অফিস ছেড়ে দেয়ার পরও এখনও মাঝে মাঝে অফিসে আসে, এই বোতল সেই বোতল ধরে নেড়েচেড়ে দেখে।
.
যাইহোক, আমি সিঁড়ি দিয়ে ওঠার টাইমে ও যে “জোস, জোস” করতেছে সেটা বুঝি নাই, এমনভাবে বলতেছিলো যে মনে হচ্ছিলো যেন যিকির করতেছে। জিজ্ঞাসাও করলাম কি মিঞা? নতুন কারো মুরিদ হইছো নাকি? কি জিকির করো? ও আমারে সালাম দিয়ে বললো ধুরো ভাই, কিসের যিকির আমি তো তারিফ করতেছি আপনাদের Morvyn Strom পার্ফিউম অয়েলের৷ জাস্ট কলিজা ঠাণ্ডা করে ফেলা জিনিস! ঠাণ্ডা ঠাণ্ডা ফিল পাইতেছি, প্রজেক্টও করতেছে সেরা।
.
পোলায় মিথ্যা বলে নাই, মোর্ভিনের মতো কামালকা জিনিস মনে হয় যেন শত বছর ঘুরে আসে৷ একইসাথে একুয়াটিক রিফ্রেশিং, ফ্রুটি, স্পাইসি, মাস্কি, পাউডারি সব ব্লেণ্ড এক জিনিসে। আবার দেখলাম ভালোই লাস্টিং করে এমনকি ২ দিনের কাছাকাছি স্মেল পাওয়া যাচ্ছে জামায়, প্রজেকশনও অয়েল হিসেবে জোস৷

Weight N/A
Size

6 ML, 12 ML, 15 ML

Reviews

There are no reviews yet.

Be the first to review “Morvyn Storm”

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top