জানেন, নেশা অনেক রকমের হতে পারে। কেউ সিগারেটে, কেউ চায়ের কাপে, কেউ বা মোবাইল স্ক্রলে কিন্তু এগুলো তো পঁচা নেশা, যা মানুষকে হারামের মাঝে ডুবিয়ে দেয়—কিন্তু এমন একটা নেশাও আছে, যা পবিত্র… হালাল… অন্তরের তৃপ্তি আর আত্মার প্রশান্তি এনে দেয়।
সে নেশার নাম পার্ফিউম।
মনে পড়ে, ছোটবেলায় যখন নানুর বাড়ি যেতাম তখন নানাভাইয়ের পাশে বসে উনার বিশাল সংগ্রহে থাকা আতরের শিশি খুলে খুলে ঘ্রাণ নিতাম, সেই সুবাস তখন জান্নাতের হাওয়ার মতো লাগতো। এখন বুঝি যে, আমার ঘ্রাণের প্রতি এমন তীব্র ঝোক মনে হয় নানাভাই থেকেই পেয়েছি।
আতর এমন এক আজীব জিনিস যে, ব্যবহার করলে শুধু শরীর নয়, মনটাও হয়ে উঠে নির্মল, পরিচ্ছন্ন। মনে হয়—আজ আমি একটু বেশি সুন্দর, একটু বেশি পরিপাটি, একটু বেশি কাছাকাছি আমার রব্বের!
আতর কিন্তু সাধারণ কোনো জিনিস নয়— এটা সর্বোত্তম সুন্নাত আর তাই আতরকে বলা হয় হৃদয়ের সুবাস। কারন আতরের সৌন্দর্য এতেই নিহিত যে এতে নেই কোনো অ্যালকোহল, নেই কোনো অপবিত্রতা। তাই আতর হলো হালাল প্রেম—যা গায়ে মাখলে আত্মাটাও সেজে ওঠে নতুনত্বের আর পবিত্রতার ছোঁয়ায়।
আজও যখন কোনো আতরের শিশি খুলি, মনে হয়—আমি এই আতর গায়ে মেখে কেবল নিজের বস্ত্রই সুবাসিত করছি না বরং ভেতরটাও পরিচ্ছন্ন করছি। কারন সুবাস শুধু বাইরের আকর্ষণের জন্য নয়, বরং ভেতরের অশান্তিকে দূর করার জন্যও আতর সমানভাবে গুরুত্বপূর্ণ৷






Reviews
There are no reviews yet.