রোদ আজকাল আর আলো ছড়ায় না, রোদ চোখ রাঙায়। যেন আকাশের বুক থেকে নেমে আসা এক অনবরত তাপের শাসন। রাস্তায় বেরোলেই মনে হয়, এই বুঝি মাথা ঘুরে পড়ি। ঘামে ভিজে যায় শরীর, জামাকাপড়, মন—সব একাকার। এমন দিনে পকেটে একটা সুগন্ধি রাখা শুধু বিলাস নয়, মনকে শীতল রাখার এক নীরব কৌশল।
এই সেদিন নাজিরাবাজারে গিয়েছিলাম জরুরি কাজে। চারদিকে থমকে থাকা যানবাহনের দীর্ঘশ্বাস, তার ওপর আগুনঝরা রোদ—মনে হচ্ছিল বাতাস পর্যন্ত ক্লান্ত হয়ে পড়েছে। গলা শুকিয়ে কাঠ, পাঞ্জাবি ভিজে গেছে ঘামে। রিকশা থেকে নেমেই একটা ঠাণ্ডা পানির বোতল কিনে মাথায় ঢেলে দিলাম। দোকানি বিস্ময়ে তাকিয়ে রইল, আমি আর ব্যাখ্যা ট্যাখ্যা দেয়ার মুডে নাই তখন। আগে মাথা তো ঠাণ্ডা হোক!
মাথা ঠাণ্ডা হলো, কিন্তু মন? মন তো শুধু পানিতে শান্ত হয় না। মন শান্ত হয় সুবাসে। ঘ্রাণে। একটুখানি আরামদায়ক শীতলতায়। আমি জানি, পার্ফিউম মানুষের সাইকোলজিতে নীরবে কাজ করে। চারপাশ যখন আগুন, তখন যদি শরীরে মাখা থাকে শীতল এক ঘ্রাণ, মন তখন আপনাআপনি ঠাণ্ডা হতে শিখে যায়।
যেই ভাবা, সেই কাজ। পকেট থেকে বের করলাম Sexon। এক ঘুরানিতেই ক্যাপ খুলে গেল। কাপড়ে ছড়িয়ে দিলাম সেই শীতল সুবাস। মুহূর্তেই চারপাশে ভেসে উঠল এক কুল কুল আবেশ, যেন রোদের ভেতর হঠাৎ বয়ে যাওয়া পাহাড়ি হাওয়া। প্রজেকশন এমন যে পাশের মানুষগুলো অবচেতনে তাকিয়ে ফেলল। আর আমি….? আমি যেন গরমের বুক চিরে নতুন করে হাঁটার শক্তি ফিরে পেলাম।
এই যে ঘ্রাণ, এটা তৈরি হয়েছে অ্যাপেল, লেমন, বার্গামোট, অরেঞ্জ ব্লসম, মাস্ক, ভ্যানিলা আর রোজ, এই সব উপাদানের নিখুঁত মেলবন্ধনে। তাই এটি একদিকে যেমন টাটকা ও রিফ্রেশিং, অন্যদিকে তেমনি এলিট ও পরিশীলিত, আবার একটু সিডিউসিং ও!
SEXON আসলে কোনো সাধারণ পার্ফিউম নয়। এটি গরমের ভেতর এক চিলতে শীত, ক্লান্ত দুপুরে এক মুঠো শান্তি, আর এলোমেলো দিনের মাঝে এক মুহূর্তের স্বস্তির গল্প।






Reviews
There are no reviews yet.