জুমুআহ’র সাথে হয়তো আমাদের বেশীরভাগেরই পরিচয় অনেকটা একইভাবে বাবার কোলে কাঁধে চড়ে অথবা হাত ধরে মসজিদে যাওয়ার মধ্য দিয়ে, মসজিদে যাওয়ার আগে মা পাঞ্জাবি পড়িয়ে ফুলবাবু সাজিয়ে দিতেন স্নো ক্রীম মেখে, মানে সেদিন যে বিশেষ কিছু বাচ্চাকালে সেটা টের পেতাম। বাবা নিজের মুরুব্বিয়ানা আতর খানিকটা মেখে দিতেন পাঞ্জাবিতে, জোরে জোরে টান দিয়ে সেই ঘ্রাণ নিতাম।
এখনো পর্যন্ত জুমুআহর প্রতি আমাদের সবারই সেই টান সেই বিশেষত্ব সেই আবেগ রয়ে গেছে, এইদিন একটু পরিপাটি হওয়া একটু সাজুগুজু করে ভদ্র মুসলিম সেজে মসজিদে আসার চেষ্টা করি অথবা এই দিন মসজিদে আসাটাকে নিজের দায়িত্ব মনে করি। কিন্তু ধর্ম একদিনের না, আত্মসমর্পণ একদিনের না, আত্মসংযম একদিনের না। জুমুআহর সাথে আমাদের অনেকের আবেগ জড়িয়ে আছে তো আবার অনেকের সামাজিক দায়বদ্ধতা, থাকা লাগবে মূলত শক্তিশালী ঈমানদারীতা। যেন এই দিন থেকে আমার আগামী প্রতিটি দিনের ধার্মিকতা একইভাবে কাটে।
হিদায়াত আল্লাহর হাতে তবে আমরা চাইলে কি আমাদের রব্ব হিদায়াত আমাদেরকে দেয়া থেকে বঞ্চিত করবেন? তিনি তো চান তার বান্দারা তার কাছে ফিরে আসুক পূর্ণভাবে, আমাদের শুধু জাগ্রত করা দরকার আমাদের চিন্তাকে, বিসর্জন দিতে হবে অহমবোধ আর খুলুসিয়াতের পথে এগিয়ে যেতে হবে, বাকী পথ রব্ব নিজেই সহজ করে দিবেন। আজকে থেকেই সময় চলুন শুরু করি, মাসনুন আমলগুলোর পথেও হাঁটি ধীরে ধীরে, তিলাওয়াত করি সূরা আল কাহাফ, আমি লিখে দিলাম প্রথম আয়াত বাকীটা আপনি খুলে পড়ুন?
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْۤ اَنْزَلَ عَلٰي عَبْدِهِ الْكِتٰبَ وَلَمْ يَجْعَلْ لَّهٗ عِوَجًا ؕ
আর রুহানিয়াত জাগ্রত করতে সর্বদা পাশে রাখবেন ন্যাচারাল আতরগুলো, আপনি জানেননা কন্সিসটেন্সি ধরে রাখতে সুগন্ধি কতটা বেশি কার্যকরী। সেজন্যই তো যারা ইলম তালিমের সাথে জড়িত তারা সর্বদাই শক্তিশালী সুন্নতি আতর ব্যবহার করে, আর আমরা যারা রুহানিয়াত চাই তাদের জন্য মেশক আম্বারের চেয়ে সেরা কিছু হতেই পারেনা।



Md. Rabiul Islam –
এফোর্ডেবল প্রাইজে সবচেয়ে বেস্ট মেশক এটাই