scentaralifestyle.com

Scentara Lifestyle

, , , ,

আতর আল কা’বা

Price range: 1,800.00৳  through 7,500.00৳ 

আতর আল কাবার ক্ষেত্রে কেউ জিজ্ঞাসা করে না, যে এই আতরের নোটসগুলো কি কি কারন এই আতরটা কেউ নোটস বা ঘ্রাণের জন্য কেনে না বরং কেনে স্মৃতিচিহ্ন বা নিজেকে কুদরতের মোহে হারিয়ে ফেলার উদ্দেশ্যে। আবার কোম্পানিও এর ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টসগুলো পুরোপুরি প্রকাশ করে না। তবে এই আতরে যা যা ব্যবহার করা হয় সবই অর্গানিক। এতে ব্যবহার করা হয়— আগরউড, জাফরান, মেশক, আম্বার, ভেনিলা এবং বাখুরের নোটস। যেগুলো ম্যাসারেট হয়ে এক স্বর্গসম ঘ্রাণের উৎপত্তি ঘটায়।

দুনিয়ার বুকে একটা জায়গা আছে, সবচাইতে পবিত্র, সবচাইতে নিরাপদ, সবচাইতে আবেগময় সর্বোপরি সকল কিছুর উপরে। সেই জায়গাটার নাম আপনি আমি সবাই জানি, অন্তত জীবনে একবার দুচোখ ভরে একে দেখার সখ আমাদের সকলের আর এই জায়গাটার নাম হচ্ছে কাবা। রাসূল ﷺ এর পবিত্র জন্মভূমি মক্কায় যার অবস্থান। মক্কা ধন্য যেই কারনে সেই কাবা আর কাবার খুশবু।
আচ্ছা কাবায় কি আসলেই খুশবু আছে? গিলাফে, আঙিনায়, দরজায়, মাকামে? আছে না? আছে কিন্তু এটাকে সেভাবে এক্সপ্লেইন করা মুশকিল যেভাবে এখন অনলাইনে করা হচ্ছে এর কারনটা আপনি সরাসরি হারামাইন শরীফাইনে না গেলে বুঝবেন না। কাবার আবহাওয়াতেই এক অদ্ভুত সুন্দর ঘ্রাণ আছে, হাজরে আসওয়াদও ভরপূর ট্রাডিশনাল ঘ্রাণে, গিলাফেও আছে ভিন্নতর এক বাসনা। আর এই সব বাসনার একত্র রূপটা হচ্ছে আতর আল কাবা।
আমি এটা তো একদমই বলবো না যে এটা একদম সেইম টু সেইম সেই ঘ্রাণটাই বরং বলবো ৯০% সেই কাবার ঘ্রাণ, মক্কায় থাকা আব্দুস সামাদ আল কুরাইশির লোকও বলেনা যে আমাদের আতর আল কাবা হুবুহু কাবার ঘ্রাণ কিন্তু আমাদের কিছু বাঙালি ব্যবসায়ী বলেন, আসলে মুখ চালানো আমাদের একটা স্বভাব 😅 ঘ্রাণ পরিবেশের প্রতিনিধিত্ব করে, আর হুবুহু জিনিস পেতে হলে সেই জায়গায়ই যেতে হবে। কিন্তু আমাদের এই আতরটা ইউজের ফলে আপনি একটা ফিল পাবেন, স্মরণ হবে কাবাকে। মূলত যারা কাবা গিয়ে এসেছেন আমি বরাবরই তাদের রিকমেণ্ড করি এই আতরটি নেয়ার জন্য।
কারন তিনিই এর প্রকৃত মজা বুঝবেন বা উপলব্ধি করতে পারবেন এই সুগন্ধির মতত্ত্বটা, যাদের আল্লাহ এখনো করেননি বাইতুল্লাহর মেহমান তাদের জন্য নতুন এক্সপেরিয়ান্স হবে তবে আসল অনুভূতিটা কখনোই আসবেনা৷ আর এতো দামী আতর নেয়ার পর যদি বাস্তবতার মাঝে বিলীন হওয়াই না হয় তাহলে নেয়াটা পুরোপুরি স্বার্থক নয়। আমাদের আতর আল কাবার প্রতি মিলির দাম হচ্ছে ৫০০ টাকা।  মেকানিজম এবং ব্লেণ্ডিং দুটোই করা হয়েছে সৌদিতে এবং মক্কাতেই। তাই লাস্টিং আর প্রজেকশন দুটোই সেরার উপর সেরা।।
অনেকেই আতর আল কাবার নোটস সম্পর্কে জিজ্ঞাসা করেন, এর কোন নোটস নেই ধরে নেন বিশাল এক বালতিতে ধোয়া হলো কাবার পবিত্র গিলাফকে, ধোয়ার পর বালতির পানিতে কেমন ঘ্রাণ আসবে? এটাই এই আতরের নোটস। আবার অনেকে জিজ্ঞাসা করেন গিলাফে কাবা আর আতর আল কাবা কি এক? না এক না। গিলাফে কাবা হচ্ছে বাইতুল্লাহর গিলাফের ঘ্রাণ আর আতর আল কাবা হচ্ছে কাবার পরিবেশের ঘ্রাণ৷ বুঝতে পারলেন?!
Weight N/A
Size

4 ML, 6 ML, 12 ML, 15 ML

Reviews

There are no reviews yet.

Be the first to review “আতর আল কা’বা”

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top