Burnt Heart বা পোড়া হৃদয় নামটা মূলত আমিই রেখেছি, যার থেকে নিয়েছি তার স্যাম্পলে নাম লিখে পাঠিয়েছিলেন Sylong dragon tea আমার নামটা ভালো লাগে নাই, এমন আশিকি টাইপ জিনিসের ভেতর এরকম খাপছাড়া মন্সটার টাইপ আর অর্থহীন নাম মোটেও ভালো লাগেনা, তবে উনার দেয়া নামটার একটা দিকে তাৎপর্য আছে বটে সেটা হচ্ছে Tea কথাটার ভেতরে, কারন স্মেলটাতে কাঁচা চা পাতার একটা চমৎকার ঘ্রাণ ধাক্কা মারে। আর ঠিক এই কারনেই আমি এটা স্টকে এনেছি।
.
এখন স্টকে তো এনেছি বটে তবে আমি জানি এটার কাস্টমার বেইজ হবে খুবই কম, কারন এটাকে একটা নিশের আণ্ডারে ফেলা যায়, কারন এটার ঘ্রাণটা ইউনিক আর অদ্ভুত কিন্তু বড়লোকি ঘরানার, স্পেশালি ফাইনান্স জিনিয়াস ও বড় বড় কর্পোরেট হাউজের অনেক সিইও কে আমি এধরণের স্মেল ইউজ করতে দেখেছি, কিন্তু স্মেলটা ঠিক কেমন?
.
সিলেট গিয়েছেন আশাকরি, ভোরের শিশিরভেজা বাগানে পা রাখতেই প্রথমেই দেখবেন টাটকা কাঁচা চা পাতার সবুজ ঘ্রাণ নাকে লাগে, এর সাথে যদি লেবু আর সাইট্রাস মিশ্রণ করে দেন তাহলে যেই স্মেলটা আসবে সেটাই বার্ন্ট হার্টের ফার্স্ট স্মেল। কিন্তু কিছুক্ষণ পরেই এটি ভোল পালটিয়ে ছড়িয়ে দিতে থাকে ইউক্যালিপটাসের ঠান্ডা সুবাস, মনে হয় যেন বুকভরা নির্মল বাতাস বুকে যাচ্ছে।
.
একটু পরেই বাতাসে মিশে যায় ল্যাভেন্ডারের নরম ফুলেল ছোঁয়া আর রোজমেরির হালকা হার্বাল উষ্ণতা, যা মনকে দিল শান্ত আর সতেজ অনুভূতি। শেষে ধীরে ধীরে চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ে সিডারউডের গভীরতা, মাস্কের পরিচ্ছন্ন কোমলতা আর অ্যাম্বারের উষ্ণ আবেশ, আর এই প্রতিটি নোটস মিলেমিশে তৈরি করে এক মারাত্মক লাক্সারি স্মেল৷ অদ্ভুত তবে অসাধারণ এটা মানতেই হবে, কারন এমন ঘ্রাণ পাওয়াটা ভাগ্যের ব্যাপার৷
Burnt Heart
Price range: 550.00৳ through 1,300.00৳
সিলেট গিয়েছেন আশাকরি, ভোরের শিশিরভেজা বাগানে পা রাখতেই প্রথমেই দেখবেন টাটকা কাঁচা চা পাতার সবুজ ঘ্রাণ নাকে লাগে, এর সাথে যদি লেবু আর সাইট্রাস মিশ্রণ করে দেন তাহলে যেই স্মেলটা আসবে সেটাই বার্ন্ট হার্টের ফার্স্ট স্মেল। কিন্তু কিছুক্ষণ পরেই এটি ভোল পালটিয়ে ছড়িয়ে দিতে থাকে ইউক্যালিপটাসের ঠান্ডা সুবাস, মনে হয় যেন বুকভরা নির্মল বাতাস বুকে যাচ্ছে। একটু পরেই বাতাসে মিশে যায় ল্যাভেন্ডারের নরম ফুলেল ছোঁয়া আর রোজমেরির হালকা হার্বাল উষ্ণতা, যা মনকে দিল শান্ত আর সতেজ অনুভূতি। শেষে ধীরে ধীরে চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ে সিডারউডের গভীরতা, মাস্কের পরিচ্ছন্ন কোমলতা আর অ্যাম্বারের উষ্ণ আবেশ, আর এই প্রতিটি নোটস মিলেমিশে তৈরি করে এক মারাত্মক লাক্সারি স্মেল৷
| Weight | N/A |
|---|---|
| Size | 6 ML, 12 ML, 15 ML |




ড. আবু রশীদ আদনান –
সেই একটা ঘ্রাণ একদমই ইউনিক, লাস্টিং ভালোই পাচ্ছি তবে প্রজেকশন আরো বেশি আশা করেছিলাম তবুও খারাপ না, অফিশিয়াল ইউজের জন্য একদম সেরা!