সাধারণত আমরা নতুন কোনো পার্ফিউম অয়েল হুট করেই আলাদা করে লঞ্চ করি না, যারা আমাদের থেকে কোনো পারফিউম অয়েল নেন, তাদের পার্সেলের সাথে ছোট ছোট স্যাম্পল পাঠিয়ে আগে তাদের নতুন স্মেল কি আসতে যাচ্ছে তা অনুভব করতে দিই। কারণ একটা ঘ্রাণকে বোঝার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সেটাকে নিজের মতো করে সময় নিয়ে ট্রাই করে দেখা। কিন্তু মাঝে মাঝে কিছু রোল অন পারফিউম অয়েল এমনভাবে নিজেকে প্রমাণ, যেটাকে আলাদা করে না বললে ঠিক অন্যায় হয়ে যায়। আবার কিছু পিওর নোট পার্ফিউমের একটা আলাদা ক্রেজ আছে৷ আজ তেমনই একটা পিওর পাইনঅ্যাপেল বেইজড ঘ্রাণের কথা আপনাদের বলবো। এর নাম কি জানেন? এর নাম ❝আনানাস❞
.
“আনানাস” মূলত আরবি শব্দ যার অর্থ হচ্ছে আনারস। আমাদের এই পার্ফিউম অয়েলটি হচ্ছে একদম পিওর পাইনঅ্যাপেল টাচের একটা জিনিস। সেজন্যই প্রথম রোল করার পর যে ভাইবটা আসে, সেটা একদম ন্যাচারাল পাইনঅ্যাপেলের জুসি একটা স্মেল৷ না বেশি ক্যান্ডি টাইপ কিছু আর না বেশি শার্প ঘ্রাণ, ঘ্রাণটা আপনি বেশ ব্যালেন্সড পাবেন, রিয়েল ফ্রুট ফিল আছে এতে; এর মাঝেই হালকা স্পাইসের একটা সূক্ষ্ম ঝলক আছে, যেটা ঘ্রাণটাকে একঘেয়ে হতে দেয় না, বরং মিষ্টতার ভেতরে একটা উষ্ণতা তৈরি করে; সময়ের সাথে সাথে এই দুইটা লেয়ার খুব স্মুথভাবে মিশে গিয়ে একটা সফট, স্কিন-হাগিং ফিনিশিং দেয়, যেখানে পাইনঅ্যাপেলের জুসিনেসও আছে আবার একটু সুইট স্পাইসি টোনও আছে৷ ঠিক যেন মশলা মাখা আনারস ভর্তা।
.
মজার ব্যাপার হলো, এটা এমন একটা ঘ্রাণ যেটা বেশ ভালো রকমের নেশা জাগানিয়া, প্রথম ইউজের পরে মনে হয় হ্যাঁ আছে ভালোই কিন্তু একটু পরেই আবার নাকে নিতে ইচ্ছে করে ঘ্রাণটা। একটা অদ্ভুত আকর্ষণ আছে এতে; ডে-টাইমে ফ্রেশ, আবার ক্লোজ স্কিনে একটা সফট ওয়ার্ম সফিস্টিকেটেড ভাইব দেয়, যেটা খুব কম ঘ্রাণেই পাওয়া যায়। তাই ভাবলাম, স্যাম্পলের ভেতরে লুকিয়ে না রেখে সিক্রেট মার্কেটিং না করে বরং একে সবার সামনেই আনা যাক, আপনারাই বলুন, এমন একটা পিওর পাইনঅ্যাপেল আর হালকা স্পাইসের কম্বিনেশনকে কি কাউকে জানান না দিয়ে চুপচাপ রেখে দেয়া উচিৎ হবে? তাছাড়া আশেপাশে যে পরিমাণ আনারসপ্রেমী, তাদের থেকে এই জিনিস লুকাই কিভাবে?


Reviews
There are no reviews yet.