দাঁড়ান বড় ভাই!
নাম দেখেই ভড়কে না যাই, এই জিনিসের নামটাই কড়া ভেতরে তার কোমলে ভরা। তো চলেন, আগে কায়দামতো জিনিসটা সম্পর্কে আপনাদের বুঝাই, কারন ইউনিকনেসের বেলায় সেন্টারার কোন জুড়ি নাই।
So here Scentera presenting to you guys “জাঁদরেল অউদ”
নামটা একটু কেমন জানি তাইনা? আলিফা লায়লার দৈত্য দানব মার্কা, আমরা চাইলে নামটা চেঞ্জ করতে পারতাম কিন্তু তখন এর ইতিহাসটা বদলে যেত, আর আফগানরা তাদের ইতিহাসকে লালন করে, এর জন্য তারা মরতেও পারে আবার মারতেও পারে। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কিছু লড়াকু এবং অকুতোভয় জাতির সর্বাগ্রে আছে আফগান জাতি আর তাদের দেশের এক রত্ন আতরের নাম এই জাঁদরেল অউদ, যা আফগানের শান। অউদ কথাটা যদিও একটু বুইড়া টাইপ শোনা যায় কিন্তু এর ঘ্রাণটা প্রতিনিধিত্ব করে নেতৃত্ব দেয়া টগবগে তরুণদের।
জাদরেল অউদের মেইন ফিলটা আসলে অউদের ঘ্রাণের মতোই, তার মাঝেই মিশানো হয়েছে কাষ্টল উডি একটা ভাবকে এরপর একে আভিজাত্যমণ্ডিত করা হয়েছে জাফরান, ভ্যানিলার মতো জিনিসগুলো দিয়ে, তবে মেইন ভাইভ উডি অউদেরই আসে। আর ঘ্রাণটা যেন সবকিছু ভেঙেচুরে, ফুঁড়ে তারপর বেরিয়ে আসে, দমকা হাওয়ার মাঝে লম্বা চুলের সুঠামদেহী এক যুবক দাঁড়িয়ে আসে আর শরীর থেকে বেরিয়ে আসছে জাঁদরেল অউদের তীব্র সুবাস। আহ! কঠিন, হোয়াট আ ফিল, এ ফাইটার রিবর্ণ। মানে গা গরম করা এক ঘ্রাণ।
তবে সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ যারা বার্বি টাইপ ঘ্রাণ লাইক করেন, মানে যাদের জেন্ডার এখনো পৌরুষতার ছোঁয়া পায়নি তারা নিয়েননা, এগুলো কলিজায় জোর থাকা পুরুষ মানুষের ঘ্রাণ, নেয়ার পর বদনাম করবেন তাহলে হবেনা, বালক ভাইয়েরা আমাদের গুডগার্ল, বারবারা, সুইট লেডিসহ আরো অন্যান্য যেই আতর আছে তা নিতে পারেন, জাঁদরেল অউদ নিতে হলে পুরোপুরি পুরুষ হতে হবে, সংগ্রামী পুরুষ, তেজস্বী পুরুষ, তবে নিজেরে আলফা পুরুষ মনে করা জেনেভা ক্যাম্পের ছাঁপরি টিকটকার হলে হবেনা। প্রথমে ডেভিড গগিন্স এর কয়েকটা পূর্ণদৈর্ঘ্য পডকাস্ট দেখে সিন্ধান্ত নিবেন, আপনি আসলে বেটা মানুষের সংজ্ঞাতে সংজ্ঞায়িত কিনা তারপর জাঁদরেল অউদ নিবেন। কারন একজন প্রকৃত পুরুষ যেটা নিতে পারে তা অন্যরা সহ্যও করতে পারেনা, তাই আবেগে পড়ে নিলে টাকা নষ্ট হতে পারে।






Reviews
There are no reviews yet.