scentaralifestyle.com

Scentara Lifestyle

What is perfume LAYERING?

পার্ফিউম লেয়ারিং এর নাম কমবেশ আপনারা অনেকেই শুনেছেন, তবে হয়তো আপনাদের কন্সেপ্ট ক্লিয়ার না যে এই পার্ফিউম লেয়ারিং জিনিসটা আসলে কি? কিভাবে পার্ফিউম লেয়ারিং করতে হয়? আবার অনেকে পার্ফিউম লেয়ারিং আর পার্ফিউম ব্লেণ্ডিং কে একই জিনিস ভাবে৷ তবে এই দুটো জিনিস পুরোপুরিভাবে আলাদা। ব্লেণ্ডিং অনেক জটিল এক সাইয়েন্টিক সিষ্টেম, এরজন্য ফ্রাগ পিরামিড স্ট্রাকচার, মলিকিউয়াল পেরিকল, ভোলাটিলিটি গ্র্যাডিয়েন্ট এবং এভাপোরেশন কার্ভস খুব ভালোভাবে বুঝতে হবে৷ তাহলে লেয়ারিং কি? একটার উপর একটা পার্ফিউম ইউজ করাই কি লেয়ারিং? একদমই না, লেয়ারিংও আপনাকে করতে হবে নোটস বুঝে, নাহলে পার্ফিউম ড্রাই হওয়ার পর এতো বিশ্রী তিতকুটে কটু ঘ্রাণ বের হবে যে ঘ্রাণটা আর সহ্য হবেনা৷
.
লেয়ারিং করতে হলে আগে আপনাকে বুঝতে হবে আপনি কোন ধরণের স্মেলকে লেয়ারিং করতে চাচ্ছেন, ধরেন আপনি ওপেনিং নোটসে ভেনিলা আছে এমন একটা পার্ফিউমকে লেয়ার করবেন সেক্ষেত্রে প্রথমে আপনাকে একটু হেভি নোটস গেটের একটা পার্ফিউম ইউজ করতে হবে, যেমন উডি স্মেল বা মাস্কি। এখন এটা আতরও হতে পারে আবার স্প্রেও। এটা স্প্রে করার পর ৫ মিনিট ওয়েট করে তার উপর আবার ভেনিলা নোটসওয়ালা পার্ফিউমটা এপ্লাই করবেন৷ আবার ধরেন, আপনি ফ্লোরাল স্মেল ইউজ করতে চাচ্ছেন, তাহলে প্রথমে এম্বার বেইজে আছে এমন একটা পার্ফিউম প্রথমে এপ্লাই করবেন এরপর ফ্লোরাল। সিট্রাসি বা লাইম টাইপ রিফ্রেশিং কিছু লেয়ার করতে চাইলে প্রথমে ওজোনিক বা ম্যারিন একটা পার্ফিউম ইউজ করে তারপর সিট্রাসি নোটসের পার্ফিউম স্প্রে করবেন৷ যেমন আমি আগরের উপর ক্রীড এভেন্টাস ইউজ করি, এর উপর বাকারাত রুশ ৫৪০। এক্সট্রা অর্ডিনারি একটা স্মেল আসে।
.
লেয়ারিং করার মূল মাকসাদ হচ্ছে স্মেলের ইউনিকনেস ক্রিয়েট করা, সবার থেকে আলাদা হওয়ার ট্রাই করা, আসলে লেয়ারিং বলে যে কিছু আছে এটা আমাদের দেশীয় মানুষ তেমন জানতোও না, সালাফ পার্ফিউমস রিচ কম্বো এনে এই লেয়ারিং ওয়ার্ডটা পরিচিত করেছে, তবে ওদের যেই কম্বোটা এটাও লেয়ারিং এর জন্য আদর্শ না এটাও ড্রাই ডাউনে খুব ভালো স্মেল দিবে না, ওপেনিং ভালো লাগলেও ফেডিং স্মেল ভালো হবেনা৷ কারন দুটোর এসেন্সিয়াল বেইজ কমন, তাই লেয়ারিং করতে হলে আপনাকে বুঝে শুনেই করতে হবে এটা আমারও তাদের প্রতি একটা ফ্রেণ্ডলি সাজেশন আরকি যেন লেয়ারিং নিয়ে আরেকটু ইন ডেপথ জানাশোনা রাখে৷ আরেকটা কথা হচ্ছে, লেয়ারিং করলে কিন্তু অনেকটাইমে লাস্টিং প্রজেকশন কমে যায়, সেটা ঠিক করবেন কিভাবে?
.
লেয়ারিং এর লাস্টিং সবচেয়ে ভালো টিকবে যদি আপনি পার্ফিউম অয়েল (আতর) এর উপর এলকোহল পার্ফিউম স্প্রে দিয়ে লেয়ারিং করেন৷ এবং কাপড়ে আতর বসার ৩/৪ মিনিট পর আপনাকে স্প্রে করতে হবে, যেখানে আতরটা ইম্প্রেসিভ পজিশনে এ্যাপ্লাই করেছেন ঠিক সেখানেই স্প্রে করবেন এবং লেয়ারিং থেকে বেস্ট রেজাল্ট পেতে চাইলে আতর ইউজ করবেন অন্তত ১ মি.লি. পরিমাণ আর স্প্রে করবেন মিনিমাম ১৫-২০ টা। দেখবেন কাপড়ে ১ দিনের উপরে লাস্টিং টিকে আছে৷ আর পালস পয়েন্টেও লেয়ারিং করতে পারেন যদিও কাপড়ে ইউজ করাই বেস্ট৷ আর অনেকেই ৪/৫ টা পার্ফিউম দিয়ে লেয়ারিং করে কিন্তু ৩ টার বেশি পার্ফিউম দিয়ে কখনো লেয়ার করা উচিৎ না৷ এতে স্মেল ডিস্টোর্ট হয়ে যায়। যেভাবে বললাম সেভাবে যদি প্রিসাইজ রেশিওতে ইউজ করতে পারেন তাহলে নোটস অক্সিডাইজ হবেনা জীবনে আর সবার চাইতে ইউনিক একটা স্মেলের অধিকারী হবেন। আরেকটা সাজেশন দেই: CDNIM এমন একটা কমন পার্ফিউম যেটা যেকোনো নোটসের সাথে হেভেনলি লেয়ারড হয়ে যায়। তাই এটা টাকা জমায় কিনে রাখতে পারেন।

নেক্সট পার্টে বিশ্লেষণ করবো ব্লেণ্ডিং নিয়ে, অনেক সাইয়েন্টিফিক এবং পিওর কেমিস্ট্রির জিনিস এটা৷ তবে বুঝতে পারলে ব্যাপক মজার জিনিস৷ Happy Perfuming 😉

Copyright reserved by – Scentara

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top