scentaralifestyle.com

Scentara Lifestyle

, , , ,

Velour

Price range: 600.00৳  through 1,400.00৳ 

রক্তে অ্যাড্রেনালিন জাগানো এবং লক্ষ্যজয়ের দুর্নিবার স্পর্ধা এনে দেওয়া এক অকুতোভয় সুবাসের নাম ‘ভেলোর’ (Velour)। এর জাদুকরী ঘ্রাণের সূচনা হয় সতেজ aromatic আবেশের সাথে আদার fresh spicy ও warm spicy ঝাঁজ এবং citrus-এর প্রাণবন্ত সংমিশ্রণে। তীব্রতার প্রথম রেশ কাটতেই soft spicy স্নিগ্ধতার হাত ধরে আগমন ঘটে ডার্ক cacao ও মোহনীয় sweet আবেশের, যা মুহূর্তেই এক অদ্ভুত মাদকতা তৈরি করে। এরপর সুবাসটি যখন ত্বকের সাথে পুরোপুরি মিশে যায়, তখন রাজত্ব কায়েম করে সুদৃঢ় woody নোটস এবং তরল সোনার মতো দ্যুতিময় amber। আর সবশেষে, এই অদম্য পুরুষালি শক্তির চাদরটিকে এক মায়াবী ও অভিজাত পূর্ণতা দেয় vanilla-র উষ্ণ, দীর্ঘস্থায়ী আলিঙ্গন।

এই পার্ফিউম অয়েলটি আমি কাস্টমাইজ করিয়েছি পে’টন হেরারি নামক তুর্কির একটা ছোট ফ্রাগ অয়েল কোম্পানি থেকে। দুইটা পার্ফিউম কে র লেয়ার ব্লেণ্ডের মাধ্যমে একটা স্পোর্টি মডার্ণ পার্ফিউম বানানোর ইচ্ছা ছিল, সেজন্য লুজির অউদ মারাকুযা, আর MG থেকে নিয়েছিলাম সবচেয়ে হায়েস্ট গ্রেড এর ব্যাড বয় অয়েলটি। প্রায় ১ মাসের ব্লেণ্ডিং সেশনের পর ৪ মাস ম্যাসারেশন হয়ে এখন যেই রেজাল্ট এসেছে তার নামই দিয়েছি “Velour” পার্ফিউমিক স্মেলের মধ্যে এতো মজাদার আর নেশা জাগানিয়া স্মেল হয়তো আপনি আগে আর কোনোদিনই নেননি! জিনিসটা স্পোর্টি, ড্রামাটিক একটা ভাইভ দেয়।

এখন মার্কেটে স্পোর্টি সুগন্ধি নিয়ে প্রচলিত সতেজতার যে ধারণা, আমার দর্শন তার চেয়ে যোজন যোজন দূরে। আমার কাছে স্পোর্টি ঘ্রাণ হলো একপ্রকার বারুদ টাইপ, যা প্রশ্বাসের সাথে মস্তিষ্কে পৌঁছানো মাত্রই শিরায় শিরায় শুরু হয় অ্যাড্রেনালিনের ঘুর্ণিঝড়। এটি সেই জাদুকরী অনুঘটক, যা দুর্ভেদ্য লক্ষ্যকে ছিনিয়ে আনার দুর্নিবার তৃষ্ণা জাগায়। একজন সাধারণ, আটপৌরে রুটিনে বন্দি মানুষের ভেতরে ঘুমিয়ে থাকা এক অকুতোভয় যোদ্ধাকে মুহূর্তেই জাগিয়ে তোলার নামই হলো প্রকৃত স্পোর্টি সুবাস!

যদি কখনো প্রশ্ন ওঠে, এই পরাক্রমশালী ঘ্রাণের বাস্তব রূপ কেমন? তবে বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই আমি উচ্চারণ করব একটি নাম তা হচ্ছে Velour, এখন জিনিসটা কেবল যে আমার আবিষ্কার শুধু এজন্যই নয়। এটা বানানোর পেছনে আমার নিজের একটা মজবুত চিন্তা ছিলো, একটা পিওর স্পোর্টি কিলার পার্ফিউম বানানোর সখ ছিলো। আর যদি এর সপক্ষে প্রমাণ চাওয়া হয়? তবে আমি তুলে ধরব এক জাদুকরী ফ্রাগ-পিরামিডের উপাখ্যান, যেটা নেয়ার পরই টের পাবেন৷

নোটসের ব্যাপারে আসেন, এই সুবাসের সূচনা হয় এক উদ্দাম বিস্ফোরণের মধ্য দিয়ে যেখানে সতেজ aromatic আবেশের সাথে মিলেমিশে একাকার হয়েছে অন্যান্য প্রাকৃতিক fresh spicy এবং warm spicy একর্ডের ঝাঁজ। সেই সাথে citrus এর (বিশেষ করে জাম্বুরার-রসালো) ঘ্রাণটা যেন প্রাণবন্ত ও দাম্ভিক এই ঘ্রাণটকে এক ফ্রুটি আর স্পাইসি নতুনত্ব এনে দিছে। নাকের প্রকোষ্ঠে এই ঘ্রাণগুলোর প্রথম আঘাতটাই শিরদাঁড়ায় এক শীতল শিহরণ জাগায়।।

তবে এই সুবাসের গল্প এখানেই শেষ নয়; সময়ের সাথে সাথে এটি উন্মোচন করে আরো বিশেষ কিছু। ফ্রিসিয়া আর স্পাইসের তীব্রতার রেশ কাটতে না কাটতেই আগমন ঘটে soft spicy স্নিগ্ধতার, যার হাত ধরে ধীরলয়ে নিজস্ব আভিজাত্য ছড়ায় ডার্ক cacao এবং এক মোহনীয় sweet আবেশ। ঘামের সাথে মিশে এই সুবাস তখন এক অদ্ভুত মাদকতা তৈরি করে।

আর সবশেষে, যখন এই সুগন্ধি আপনার অস্তিত্বের সাথে পুরোপুরি মিশে যায়, তখন রাজত্ব কায়েম করে সুদৃঢ় woody নোটস এবং তরল সোনার মতো জ্বলজ্বলে amber। পুরো এই পুরুষালি শক্তির চাদরটিকে এক মায়াবী, আভিজাত্যের পূর্ণতা দেয় vanilla-র উষ্ণ, দীর্ঘস্থায়ী আলিঙ্গন।

সব মিলিয়ে, Velour কে আপনি সাধারণ পার্ফিউম টাইপ ক্ল্যাসিক কিছু ভাবতে পারবেন না; এটি জয়েন্মাদনায় মত্ত এক দুর্বিনীত সত্তার তরল প্রতিচ্ছবি। নিসন্দেহে, এটিই স্পোর্টি ঘ্রাণের চূড়ান্ত মানদণ্ড! আমি যেই পার্ফিউমগুলো আমার ইমাজিনেশন থেকে বানাই সেগুলোর প্রতি আমার আলাদা কনফিডেন্স থাকে, Velour ও সেইম জিনিস।

Weight N/A
Size

6 ML, 12 ML, 15 ML

Reviews

There are no reviews yet.

Be the first to review “Velour”

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top