scentaralifestyle.com

Scentara Lifestyle

SOLÉA AESTIVA

Rated 5.00 out of 5 based on 1 customer rating
(1 customer review)

Price range: 500.00৳  through 1,500.00৳ 

স্মোকি সুইট, ফ্রুটি অ্যাম্বার, সফট স্পাইসি, ওয়ার্ম স্পাইসি, অ্যারোমা ব্যালসামিক, সিট্রাসের মতো দামী দামী সব একর্ডের উচ্ছাসিত মিশেল এই জিনিসটা। আর প্রজেকশন যা দেয়, একেবারে খাসা! আর সুইটনেসটাও মনে রাখার মতো। মোদ্দাকথা আপনি এটাকে পছন্দ করবেন আমি শিওর৷ আমি একটা ওয়াদা করেছিলাম না আপনাদের যে সেন্টারায় সামনে একটা হাইপার চেঞ্জ আনবো? ইউনিকনেসে ভরিয়ে তুলবো চারপাশ? যার শুরুটা করেছিলাম THE MANGROVE দিয়ে, আর দ্বিতীয় সংযোজন হবে এই ❝SOLÉA AESTIVA LZ❞ এরপর আসতেই থাকবে।

SKU: SOLÉA AESTIVA LZ Category: Brand:
❝SOLÉA AESTIVA LZ❞
কি এক নাম হ্যাঁ? মুখের দাঁত খুলে হাতে এসে যায় যেন। কিন্তু এটা যে কি এক জিনিস সেটা আমি যতই এক্সপ্লেইন করি, ইউজ না করলে বুঝে আসবে না৷ মানে বিজ্ঞানীরা যে কেন এমন জিনিস বানায় না, যেখানে স্ক্রিনের ভেতর থেকেই ঘ্রাণ চাখানো যাবে বুঝি না! তাইলে এখনের তুলনায় আমার সেল আরোও ৩০০ গুণ বাড়তো৷ এই যেমন “সোলেয়া এ্যায়তিভা এলজি” এর কথাই ধরেন, ঘ্রাণটা এমন লং লাস্টিং সুইট আর মশলাদার…কোনো জায়গায় একটু লাগলেই হইছে! বারবার নাক অটো সেখানে চলে যায়।
.
এই পার্ফিউম অয়েলকে আমি কোনোভাবেই নরমাল সুইট শেল প্রিমিয়াম অয়েল বা হ্যানত্যান বলে মার্কেটিং করতে পারবো না, এটা আসলেই একটু ব্যতিক্রম জিনিস ভাই! মডার্ণ ফ্রাগরেন্স এর মাঝে বিত্তশালী আরবীয় টাচ লাগা এবং মিষ্টতায় ভরপুর মারাত্মক এক সুগন্ধি এটি। প্রকৃতির খামখেয়ালিতে হারিয়ে যেতে চাওয়া প্রত্যেকের জন্য এটি হবে সবচেয়ে চরম চাহিদাসম্পন্ন একটি সুগন্ধি, আমার মতো রহস্য পছন্দ করা মানুষরা তো এতে মোহিত হবে হাজারবার।
.
স্মোকি সুইট, ফ্রুটি অ্যাম্বার, সফট স্পাইসি, ওয়ার্ম স্পাইসি, অ্যারোমা ব্যালসামিক, সিট্রাসের মতো দামী দামী সব একর্ডের উচ্ছাসিত মিশেল এই জিনিসটা। আর প্রজেকশন যা দেয়, একেবারে খাসা! আর সুইটনেসটাও মনে রাখার মতো। মোদ্দাকথা আপনি এটাকে পছন্দ করবেন আমি শিওর৷ আমি একটা ওয়াদা করেছিলাম না আপনাদের যে সেন্টারায় সামনে একটা হাইপার চেঞ্জ আনবো? ইউনিকনেসে ভরিয়ে তুলবো চারপাশ? যার শুরুটা করেছিলাম THE MANGROVE দিয়ে, আর দ্বিতীয় সংযোজন হবে এই ❝SOLÉA AESTIVA LZ❞ এরপর আসতেই থাকবে।
.
সব সিগ্নেচার লেভেলের জিনিস আনবো ইনশাআল্লাহ। আর সবগুলোই ট্রাই করতে হবে সবাইকে, কারন আমি যে কি লেভেলের খুঁতখুঁতে তা আমার রেগুলার কাস্টমার ভাই ব্রাদাররা খুব ভালো করেই জানেন, তাই জিনিসগুলো আনবো সব সেরার চেয়ে সেরা। এ ব্যাপারে সামনে আরো বহু প্ল্যানিং করে রেখেছি, আপনাদের সাথে নিয়েই পাড়ি দিবো বন্ধুর পথ আল্লাহ চাহেন তো! কিন্তু আপাতত আমি ভাবতেছি আমার এই বিশেষ পার্ফিউম অয়েলের শেষের লেঞ্জাংশ মানে LZ কথাটার মানে কি! বিদেশি সাপ্লায়ার চাচা LZ কথাটাকে যেভাবে হাইলাইট করতেছিলো, মনে হচ্ছিলো যেন এটাই আতরের জান, প্রাণ সব হেহ। ওহ ভালো কথা, এটার প্রাইজটা এখনো ফিক্সড না, তাই দামের জন্য একটু ইনবক্সাইলে ভালো হয়।
Weight N/A
Size

3.75 ML, 6 ML, 12 ML, 15 ML

1 review for SOLÉA AESTIVA

  1. Rated 5 out of 5

    হাসীবুর রহমান

    দাম বেশি কিন্তু সেরা জিনিস

Add a review

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top