scentaralifestyle.com

Scentara Lifestyle

Sale!

শাহী অউদ

Price range: 260.00৳  through 850.00৳ 

“শাহী অউদ” — নাম শুনলেই বোঝা যায়, এর পরিচয়ের জন্য কোনো বাড়তি ভূমিকা লাগে না।
আসলেই যদি কোনো আতরে রাজকীয়তা, আভিজাত্য আর ‘শাহী ভাব’ থাকে, সেটা এখানেই — শাহী অউদে!

শাহী অউদের ‘উদি’ ফিলটা আবার দারুণ মিষ্টি আর ফ্রেশ — এমন এক ধরনের উচ্ছ্বাস, যেটা নাকে এলেই মনে হয় কোনো উৎসবের শুরু হয়ে গেলো! 🎉

এক কথায়, যারা ঘ্রাণেই রাজত্ব করতে চান, তাদের জন্য এটা মাস্ট হ্যাভ আইটেম!

শাহী অউদের কোন পরিচয় দরকার নেই, বাস্তবিকভাবেই কোনো আতরে যদি শাহী বা রাজকীয় ভাবটা থাকে তাহলে এই শাহী অউদে আছে সেটা৷ আমি আতরটাকে বলি পুরুষের আতর, আর এটা বলার যথেষ্ট কারনও আছে এর মিষ্টতার মাঝেও একটা ভ্যালুয়েবল পার্সোনালিটি আছে যেটা একজন বাস্তবিক পুরুষের মাঝে থাকে তাদের প্রতীক হিসেবে৷ আবার এর উদি ফিলটাও খুবই চমকপ্রদ মিষ্টি এবং উচ্ছাসিত৷
একটা গল্প বললে ভালো বুঝবেন, ঘটনাটা হচ্ছে গত শুক্রবার অথবা এর আগের শুক্রবারের, নামাজের পর পর বিয়ের একটা দাওয়াত তাও গ্রামের দিকে, তো আমাদের পুরো বংশের মানুষ যাচ্ছে সেই বিয়েতে কারন ফার্স্ট কাজিনের বিয়ে৷ আমি গোসল সেরে পাঞ্জাবী কটি গায়ে দিয়ে দাঁড়িয়ে আছি যে মসজিদ আবার বিয়ের অনুষ্ঠান দুইটাতেই ফুটে উঠবে এমন কি সুগন্ধি আছে? তখনই সোনালি ক্যাপের আতরটা চকচক করে চোখে ধরা দিলেন, এবং এ আর কেউ না বরং শাহী অউদ৷
ঝাঝালো, মিষ্টি, অউদি আবার উচ্ছাসি এমন স্মেল কম্বিনেশন পাওয়া ঢের কঠিন৷ ভালোমতো জামায় মেখে নিলাম আতরটা এরপর রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে, মাইক্রোতে ঢুকতেই বড় ভাই আওয়াজ দিলো, কিরে আজকে আবার এটা কি মাখসোস? কঠিন ঘ্রাণ পুরো গাড়ি গরম হয়ে গেছে সম্মতি জানালো ড্রাইভারও, এরপর নামাজের জন্য অযু করতে নামলাম মসজিদ সংলগ্ন পুকুরে, আরো অনেকেই অযু করছে, এক মুরুব্বি এসে হাসি দিয়ে বললো আপনারতে একটা সুবাস আইতাছে খুব সুন্দর৷
মসজিদে আমার একপাশে দাঁড়ালো মেজ চাচা আরেকপাশে আমার এক কাজিন ছোটভাই চাচা নিজের অনুভূতি ব্যক্ত করলো ঘ্রাণের ব্যাপারে এটা নাকি এক রাজকীয় ঘ্রাণ এরপর ছোটভাই জানালো সে আতরটা ইউজ করতে চায়, দিলাম একটুখানি ওর হাতে কিন্তু এতে খুশি না বেটাচ্ছেলে আরো লাগবে ওর, যদিও আমি দেইনি কারন আতর কম৷ এরপর বিয়ের অনুষ্ঠানে খেতে বসে ফুফাতো ভাই প্রশ্ন জিজ্ঞাসা করে কি ভাই কি পার্ফিউম এটা?
আর যে কত মানুষ জিজ্ঞাসা করেছে, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও ঘাড়ের রগ ফুলিয়ে চিল্লিয়ে বলতে পারি নাই এইটা শাহী অউদ, এইটার নাম শাহী অউদ, এইবার আমারে একটু আরাম কইরা রেজালা খাইতে দেএএএএ৷ ওয়েল গাড়ি, ভীড়, অনুষ্ঠান এবং আরো নানান ভেজাল সহ্য করেও আতরের ঘ্রাণট রাত অব্দি টিকে ছিলো, যদিও ১ দিন আরামেই চলে যায় কাপড়ে লাস্টিং। এর ঘ্রাণ আবার মলিন হয় কম, টাটকা ঘ্রাণ থাকে দীর্ঘক্ষণ৷ এই শাহী অউদ আর বিন শেখ এগুলো হচ্ছে রিয়েল আতর, এটিটিউড বুস্টার জিনিস৷ এগুলোই কিনবেন বেশি করে৷
Weight N/A
Size

3.75 ML, 6 ML, 12 ML

Reviews

There are no reviews yet.

Be the first to review “শাহী অউদ”

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top