একটু বেশিই দামী
ঢিন চেক
Price range: 600.00৳ through 2,000.00৳
ফ্যাকাশে কালচে রঙা এক আতরের বড় শিশি চোখে পড়লো আমার, নামটাও ছাড়া ছাড়াভাবে লেখা ঠিক এভাবে DHI N CHEK মিলাতে পারছিলাম না নামটা৷ কিছুক্ষণ পর বুঝলাম এটার উচ্চারণ ঢিনচেক৷ আজীবো গারীব নাম লেকিন এই জিনিসটা আমার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হলো৷ কিন্তু ভীড়ের যেই অবস্থা দেখার সুযোগ নাই৷ কিন্তু এই ঘ্রাণের টেস্ট না নিয়ে আমি আজ যাচ্ছিনা৷ সিদ্ধান্ত নিলাম যে ভীড় কমার অপেক্ষা করবো, এশার আজান হলো। নামাজ পড়ে এসে দেখলাম দোকান বন্ধ, হয়তো নামাজে গেছে কিন্তু আমার ভাবনা ভুল, বিক্রেতা সেদিনের মতো বিদেয় নিয়েছে৷ আমিও মন খারাপ করে চলে আসলাম৷ রুমে এসে খাওয়া দাওয়ার সাথে ঢিনচেককেও গিলে খেয়ে ফেললাম৷
সালটা ছিলো ২০২১, আরব আমিরাতের গ্লোবাল ভিলেজের সামনে ঘুরাঘুরি করছিলাম তখন হঠাৎ একটা ক্রেট চোখে পড়ে, না খাবারের দোকান না বরং পার্ফিউমের আরো ভালোভাবে বললে আতরের৷ তুমুল ভীড় দোকানের সামনে! ইন্দোনেশিয়ান টাইপের ফেইস সেলারের, ভীড়ের ঠ্যালায় বেচারার টুপি খুলে পড়ে যাচ্ছে মাথা থেকে, একলা একলা দোকান সামলাচ্ছে আর টিস্যু দিয়ে মুখ মুছে নিচ্ছে। ক্রেতাদের মধ্যে ম্যাক্সিমামই পাকিস্তানি তবে দুবাইয়ের শেখদের মতো অবস্থা এখন৷ কম্বোবিয়ান অউদ, আরব অউদ, থাই অউদ, মালয় অউদ সবাই এগুলো দেখছে আর বুখুর৷ আর আমি এদিক সেদিক নজর বোলাচ্ছি৷
.
এমন সময় ফ্যাকাশে কালচে রঙা এক আতরের বড় শিশি চোখে পড়লো আমার, নামটাও ছাড়া ছাড়াভাবে লেখা ঠিক এভাবে DHI N CHEK মিলাতে পারছিলাম না নামটা৷ কিছুক্ষণ পর বুঝলাম এটার উচ্চারণ ঢিনচেক৷ আজীবো গারীব নাম লেকিন এই জিনিসটা আমার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হলো৷ কিন্তু ভীড়ের যেই অবস্থা দেখার সুযোগ নাই৷ কিন্তু এই ঘ্রাণের টেস্ট না নিয়ে আমি আজ যাচ্ছিনা৷ সিদ্ধান্ত নিলাম যে ভীড় কমার অপেক্ষা করবো, এশার আজান হলো। নামাজ পড়ে এসে দেখলাম দোকান বন্ধ, হয়তো নামাজে গেছে কিন্তু আমার ভাবনা ভুল, বিক্রেতা সেদিনের মতো বিদেয় নিয়েছে৷ আমিও মন খারাপ করে চলে আসলাম৷ রুমে এসে খাওয়া দাওয়ার সাথে ঢিনচেককেও গিলে খেয়ে ফেললাম৷
.
এর ঠিক দুদিন পর একদিন ভোরে সেই রাস্তা দিয়ে যাওয়ার টাইমে আবারো চোখে পড়লো দোকানখানা, দোকান খোলা এবং সেই বিক্রেতা ভাই বোতল সাজাতে ব্যস্ত। আশেপাশেও লোক নেই তেমন, দ্রুত ঢুকে পড়লাম দোকানে আর বললাম আমি ঢিনচেক চাখতে আগ্রহী৷ আমার বাছবিছার ছাড়াই ঢিনচেক দেখতে চাওয়ার আগ্রহে দোকানিও কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লো৷ কিন্তু টুলে দাঁড়িয়ে শোকেসের ২য় তাক থেকে শিশিটা নামিয়ে এগিয়ে দিলো আমার দিকে৷ আমি শিশির মুখটা খুলতে যাবো আর উনি খপ করে ধরে ফেললেন আমার হাত আর শিশিটা নিয়ে ভালোভাবে কিছুক্ষণ ঝাকালেন, ভালোই ফেনা জমলো৷ এরপর বললেন It requires shaking
.
এখন মুখটা খুলতেই আলাদিনের চেরাগের দৈত্যের মতো বেরিয়ে আসলো মাস্কি, চকলেটি, অ্যানিমেলিক, অ্যাম্বার ও উডের অনন্য সুন্দর এক ডার্ক স্মেল৷ যেই স্মেল সবার জন্য নয়, বরং বিশেষদের জন্য৷ দুর্বলদের জন্য নয় বরং সবলদের জন্য৷ হাল্কা সুইট লাভারদের না বরং স্ট্রং স্পাইসি লাভারদের। নি:সন্দেহে এটা ইউনিভার্সাল স্মেল না বরং মাল্টিভার্সাল৷ যেই ঘ্রাণের মধ্যে নেশা জড়িয়ে আছে৷ শক্তি লুকিয়ে আছি৷ আমি যেমন কেমন প্রেমেই পড়ে গেলাম ঘ্রাণটার৷ মাথায় ঘুরপাক খেতে লাগলো সহস্রাধিক সাহিত্য কাব্য আর প্রত্যেকটার ভূমিকা মিলিয়ে যেতে লাগলো ঢিনচেকের মধ্যে৷ নেশা আছে ঘ্রাণটায়, নিজের দিকে টেনে নিয়ে বিলীন করে দেয়ার তকদ আছে৷ নিয়ে এলাম ঢিনচেক৷ আমার ইমারতি পার্ফিউমার তৈরি করে দিলো এর ফার্স্ট এসেন্স কিন্তু নাম আমি পাল্টাবো না৷ সেখান থেকে আজ অব্দি এটা সেল করছি৷ এক গ্রাহকই নিয়েছে ৫০ বারের উপর৷ কারন যার সয় তার এই আতরের নেশা হয়ে যায়৷
| Weight | N/A |
|---|---|
| Size | 3.75 ML, 6 ML, 12 ML, 15 ML |





Reviews
There are no reviews yet.