বিন শেখ: এক অলৌকিক আভিজাত্য আতর
সেদিন ছিলো রমাদ্বানের প্রথম রাত। মসজিদের উদ্দেশ্যে বের হতেই দেখা গেল, আকাশের তারাগুলো উজ্জ্বলভাবে ঝিকমিক করছে, যেন স্রষ্টার দিকে ফেরার এক নীরব আহ্বান জানাচ্ছে তারাও। মসজিদের মিনার থেকে ভেসে আসছে তারাবির মৃদু ধ্বনি। এইদিনই পাঞ্জাবী পড়ে মসজিদের ভেতরের দ্বিতীয় কাতারে সামির বসে আছে জানালার পাশে, তারাবিহর ৮ম রাকাতের পর বিরতি চলছে, হঠাৎ পকেটে হাত দিলো সামির, হাতে তার ছোট্ট এক কাচের বোতল— ভেতরে আছে এক অলৌকিক অভিজাত আতর বিন শেখ।
এই আতরের সঙ্গে তার পরিচয় হয়েছে মাত্র এক সপ্তাহ আগে। নাম শুনে মনে করেছিলো কোনো তীব্র অউদি গন্ধযুক্ত ট্রাডিশনাল আতর হয়তো, কিন্তু Scentara পেইজটির এডমিন বলেছিলো যে না, এর ঘ্রাণ এতোটাই অনন্য যে এর প্রেমে ডুবে থাকবেন আপনি। কথাটার ব্যতিক্রম ঘটেনি, প্রথম দিনেই সে অনুভব করেছিল, এ যেন কোনো সাধারণ সুগন্ধি নয়। বিন শেখ তার আত্মাকে ছুঁয়ে গেছে, ঠিক যেমনটা ছুঁয়ে যায় রমাদ্বানের পবিত্র স্নিগ্ধ সুবাস। জাফরানের মিষ্টতা, রৌজ আর সিট্রাসের স্নিগ্ধতা, ল্যাভেন্ডারের প্রশান্তি আর বাখুরের আভিজাত্য— সব মিলিয়ে এক স্বর্গীয় মিশ্রণ।
সামির জানে, আতর মানেই শুধু সুগন্ধ নয়; আতর মানে এক অনুভূতি, এক ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। আর বিন শেখ তো শুধু আতর নয়, নিখাঁদ এক আভিজাত্যের নাম এটি। কেউ যদি মোস্ট লাক্সারিয়াস কোন আতর চায়, তার একমাত্র উত্তর হতে হবে বিন শেখ। কেউ যদি প্রশান্তি খোঁজে, কিংবা আধ্যাত্মিকতার স্বাদে নিজেকে হারিয়ে ফেলতে চায়, তাও মিলবে বিন শেখে।
আতরের রাজ্যে এমন কিছু সুগন্ধ আছে, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। বিন শেখ সেই বিরল আতরগুলোর একটি। এর মিডেল নোটসে মিশে আছে আরবের বাখুর, অর্কিড, ভায়োলেটের মোহনীয় সুরভি। আর হার্ট নোটসে উদ, আম্বার, হোয়াইট মাস্ক আর সবগুলোর মাঝে প্রাণ ঢেলে দেয়া পাচৌলির গভীরতা যেন এক মায়াবী রহস্য এর জন্ম দিয়েছে আতরখানায়।
সামির জানালার বাইরে তাকায়। দূরে টিম টিম করে জ্বলতে দেখা যায় বহু লাইট কিন্তু মসজিদের ভেতরে এখন অন্ধকার, ইমাম সাহেব পরবর্তী রাকাতের জন্য দাঁড়াবেন এখনি, এখনই একটু চ চমক দেখানোর পালা, এটা ভাবার সাথে সাথেই সে আতরটার মুখ খুলে দু হাতের তালুতে তিনবার রোল অন করে নিলো, ব্যাস! পুরো মসজিদ ভরে গেলো এক মায়াবি সুবাসে, এসির কারনে বদ্ধ রুম যেন সুবাস নগরীতে পরিণত হলো।
সুবহানআল্লাহ! এ কি জাদুকরী ঘ্রাণ? প্রশ্ন করলো সামনের কাতারের মুরুব্বি এক চাচা, একটু গায়ে মাখতে চাইলেন নামাজের সঙ্গী মুনতাসিরও। এই আতর শুধু নিজে ব্যবহার করা চলবে না, বরং এটা প্রিয়জনদেরও উপহার দেয়াই বেশি স্বার্থক। কেননা কিছু সুগন্ধি আছে, যা শুধু একজনের জন্য নয়, বরং সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য।
বিন শেখ! তুমি আমার ভালোবাসার প্রিয় বস্তুতে পরিণত হয়েছো, তুমি তো শুধুই একটা আতর নও, তুমি এক অনাবিল অনুভূতি। মোহনীয় ভালোবাসা, আভিজাত্য, এবং পবিত্রতার এক নীরব উচ্চারণ। নিজের ভাবনাকে প্রসারিত করে সামির।





Shahidul Islam –
sera ator eta
আখতারুজ্জামান –
ভাইরে এই জিনিস ইউজের পর আর কিছু ইউজ করতে ভালো লাগে না
mohammad nayem.saddam –
আমার কাছে ১০/১০