ক্রীড এভেন্টাস যে মানুষের পছন্দের তালিকায় শীর্ষে থাকবে সেটাই অত্যন্ত স্বাভাবিক বিষয়, কারণ ক্রীড এমন একটা জিনিস বানাতে পেরেছে যা এর আগে আর কেউই পারেনি, Creed Aventus মূলত আধুনিক পারফিউম দুনিয়ার একটা “গেম-চেঞ্জার” পার্ফিউম, কিন্তু এটা হঠাৎ করে বানানো কোনো ঘ্রাণ না, বরং ঐতিহ্য, কনসেপ্ট আর কারিগরি দক্ষতার এক অপূর্ব মিশ্রণ। ২০১০ সালে Creed তাদের ২৫০ বছর পূর্তি উপলক্ষে এই সুগন্ধিটি লঞ্চ করে, এবং এর পেছনের মূল অনুপ্রেরণা ছিল Napoleon Bonaparte তার ক্ষমতাশালী, উচ্চাকাঙ্ক্ষী ও সফল ব্যক্তিত্বের অনুপ্রেরণায় তৈরি এই ঘ্রাণ, Aventus-কে দেখবেন “power, success, vision”এর প্রতীক হিসেবে প্রেজেন্ট করা হয়, যেখানে প্রতিটি নোটের পেছনেও ঐতিহাসিক বা প্রতীকী অর্থ রাখা হয়েছিল, যেমন Corsica-র ব্ল্যাককারেন্ট বা Louisiana-র birch।
এই পারফিউমের ডিজাইন বা কম্পোজিশনের পেছনে ছিলেন Jean-Christophe Hérault এবং Erwin Creed, পাশাপাশি Olivier Creed ক্রিয়েটিভ ডিরেকশন দেন। এটি কোনো ১০-২০ বছরের ল্যাব-রিসার্চ টাইপ প্রজেক্ট না, বরং পারফিউমারদের বহু বছরের অভিজ্ঞতা, উপাদান নির্বাচনের দক্ষতা এবং Creed-এর শতাব্দীপ্রাচীন “seed to scent” ক্রাফটের নিঁখুত ফল এই Creed Aventus। মূল ফর্মুলেশন কয়েক মাস থেকে এক-দেড় বছরের মধ্যে ডেভেলপ করা হলেও এর পেছনে যে জ্ঞান ও স্কিল, সেটা আসলে কয়েক প্রজন্মের অভিজ্ঞতার সমষ্টি।
নোটসের দিক থেকে Aventus একটা Fruity-Chypre মাস্টারপিস, শুরুর টপ নোটে আছে বার্গামট, ব্ল্যাককারেন্ট, আপেল, লেমন ও পিংক পেপার, যা একটা ফ্রেশ ও জুসি ওপেনিং দেয় যা ভীষণ স্মুথ। হার্টে রাখা হয়েছে পাইনঅ্যাপেল, প্যাচুলি ও জ্যাসমিন। এখানেই এর সিগনেচার “স্মোকি-ফ্রুটি” ভাইবটা তৈরি হয়। আর এর বেইজে রাখা হয়েছে birch, musk, oakmoss, cedarwood ও ambroxan, যেটা পুরো ঘ্রাণটাকে ডীপ, স্মোকি এবং লং-লাস্টিং করে তোলে। এই কম্বিনেশনটাই Aventus-কে ইউনিক করেছে। একদিকে ফলের মিষ্টি ঘ্রাণ, অন্যদিকে স্মোকি-উডি পাওয়ারফুল ড্রাইডাউন।
সব মিলিয়ে Aventus একটা ইমোশনে পরিণত হয়েছে। এটা এমন এক কম্পোজিশন যেটা পুরুষদের ফ্র্যাগরেন্স ট্রেন্ডই বদলে দিয়েছে। পাইনঅ্যাপেলের মতো অপ্রচলিত নোটকে মেইনস্ট্রিমে এনে “fruity-smoky masculine” নামে এক নতুন ক্যাটাগরি তৈরি করেছে, যা আজও অসংখ্য পারফিউমের ইনস্পিরেশন। এখন পর্যন্ত বহু কোম্পানি এর ডিএনএ কে ইউজ করে নতুন কিছু বা ইন্সপায়ার্ড কিছু বানাতে চেয়েছে, কিন্তু ক্রীডের মতো কেউই হতে পারেনি। সবশেষে আরমাফের ক্লাব ডি নুই মোটামুটি ভালো ম্যাচ করতে পেরেছে এর ডিএনএ কে, শেষে ছোট মানুষ হিসেবে আমরাও ট্রাই করলাম, ক্রীডকে তো কপি করতে পারিনি তবে কিছু একটা বানাতে পেরেছি যা আপনাদের ভীষণ ভালো লাগবে বলেই আমি আশাবাদী, বেশ ফ্রেশ আর জুসি ওপেনিং আমাদের ভার্শনটার, সবাই আনারস আনারস করে দেখে পাইনঅ্যাপেল নোটসটা আরেকটু এনহান্স করেছি, দিয়েছি কিছু স্পেশাল ইনগ্রেডিয়ান্টস এর টাচও। এর নামটা রেখেছি ALMOST CREED যা প্রায় অনেকটাই সেই লেজেণ্ডারি ক্রীড এভেন্টাসের স্মেল৷




Reviews
There are no reviews yet.