কাস্টমার – ভাইয়া ভাইয়া! অমুক পার্ফিউম অয়েলকে ১০০ মি.লি. পার্ফিউম স্প্রে বানায় দিতে পারবেন?
সেন্টারা – না!
কাস্টমার – কিন্তু কেন? বাকীরা যে দেয়?
সেন্টারা – কারন জানতে চান? ধৈর্য্য আছে তো?
কাস্টমার – আছে
সেন্টারা – তাহলে পড়েন……
ইদানীং যেন বাংলাদেশ কেমন দুবাই হয়ে গেছে, ফেসবুকে তো যেখানেই তাকাই সেখানেই খালি ইউসুফ ভাইদের দেখতে পাই আমি! যারা শ্যাম্পু, লেটুস পাতা, আন্ডারওয়্যার সবকিছুর ঘ্রাণ নিয়েই পার্ফিউম মেইক করে দিতে পারে। আর এই বঙ্গ-দুবাই পার্ফিউমার মেকারদের সবচেয়ে বড় কোয়ালিটি কি জানেন? এদের আসলে কোনো কোয়ালিটিই নাই। যেটা বাংলাদেশে খুব কমন! কোনো ধরনের নলেজ ছাড়া কিভাবে কোনো জিনিসকে টাট্টি বানিয়ে গুবিষজ্ঞ সাজতে হয়, সেটা আর কেউ না জানুক বাঙালি জানে, সেজন্যই তো ৬০-৭০% অয়েলকে কন্সেট্রেশন করেই নাকি অনেকে হাই প্রজেক্টিং, লং লাস্টিং পার্ফিউম অয়েল বানিয়ে ফেলতেছে ইদানীং লল! ৬০/৭০% কিন্তু Parfum, EDP, ETC, EDC, EDF কোনো ক্যাটাগরিতেই পড়ে না, কারন এই সেটিং এ পার্ফিউম অয়েল ইউজ করলে সেটা স্পিট আউটই করবে না।
.
তো পার্ফিউম স্প্রে বানাতে আর কি লাগে? রেডিমেড সিন্থেটিক অয়েল, ইথানল, ডিস্টিলড ওয়াটার, কিছু ক্র্যাক নোটস, কানেক্ট কম্পাউন্ডস, বিকার, ড্রপার, স্টির সেটাপ আর ফিক্সেটিভস! এই তো নাকি? না বাহে, এতো সহজও না৷ নাইলে প্রতিবছর প্রাডা, গুচি, ডলচে, আইকন, আরমেস মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করতো না তাদের পার্ফিউমারদের পেছনে, আপনারেই ডাকতো আপনার সেটাপসহ। জানেন বড় বড় পার্ফিউমাররা যে ISIPCA সনদপ্রাপ্ত হয়ে থাকে? ইভেন তাদের ফ্রাগরেন্স এণ্ড ফ্লেভার ক্যামিস্ট্রি তে বিএসসি, এমএসসি থেকে শুরু করে পিএইচডি এবং পোস্টডকও করা থাকে, আর আপনি আপনার চাড্ডিতে ২টা স্নিফ নিয়ে পার্ফিউম বানায় ফেলেন ভাই? মানে সিরিয়াসলি? পৃথিবীতে নন অ্যাকর্ড পার্ফিউম নোটস ২০০০ এর উপরে, বাংলাদেশে ঢোকে সর্বসাকুল্যে ১৩৪ টার মতো তাও কিছু বড় বড় কোম্পানির আণ্ডারে। আর আপনে সিন্থেটিক অয়েলকে ডিস্টিলেশন করে হয়ে গেছেন পার্ফিউমার? যেটা দেখাবে সেটাই বানায় দিতে পারেন? মানে হাউ?
.
আমার ইউকেতে থাকা একজন ফ্রেণ্ড আছেন যিনি Grasse Institute থেকে পড়ে আসা, বর্তমানে বিশ্বের অনেক নামকড়া এক পার্ফিউম কোম্পানির লীড ব্লেণ্ডার এবং নিশ ডিজাইনার হিসেবে আছেন, তার থেকে আমি পার্ফিউম ব্লেণ্ডিং শিখেছিলাম কিছু, কিন্তু তবুও কোনোদিন নিশ ব্লেণ্ড করার সাহস পাই নাই, কারন এটা ছোটখাটো কোন কাজ নাহ৷ মিনিমাম লেভেলে পার্সেন্টেজ ভুল হলেও আনক্যাটাগরাইজড হয়ে যাবে ফ্রাগরেন্স। আর এখন দেখি আমার সোনাচান্দ ভাইয়েরা নাকি অয়েল আর এলকোহল মিক্স করেই পার্ফিউম স্প্রে বানায় দিচ্ছে তাও ১২ ঘন্টা লাস্টিং গ্যারান্টিসহ! তা ভাইয়া কোন ফিক্সেটিভ ইউজ করেন এই লাস্টিং আনতে? ম্যাসারেট কিভাবে করেন যে এতো লাস্টিং করে? লাতাফার মতো বিশ্বখ্যাত ব্র্যাণ্ডও তো এতো লাস্টিং গ্যারান্টি দেয় না, আর লাতাফার নাম এজন্যই আনলাম কারন এরাই বিশ্বের প্রথম আইকনিক নন অ্যাকাডেমিক পার্ফিউম ডিজাইনার, অনেকটা ইউসুফভাই ক্যাটাগরির। কিন্তু ভিন্নতা হচ্ছে ইউসুফ ভাই মূলত ভাইরাল ক্যারেক্টার উনি ইন্সপায়ার্ড আর ক্লোনিং এর জন্য বিখ্যাত, কিন্তু লাতাফা আইকনিক এবং নিশের জন্য বিখ্যাত।
.
যাইহোক, এগুলো চলতেই থাকবে। মেইন ঘটনা হচ্ছে বাংলাদেশের পার্ফিউম সেকশনটা কোনো আইন কানুন বহির্ভূত জিনিস, এজন্য যে যেভাবে পারে চাপাবাজি করে কেমিক্যাল বিক্রি করার সাহস পায়, এই যে চাপাবাজ সেলফ ক্লেইমড পার্ফিউমাররা এরা যেভাবে গ্যারান্টি দেয়, এদের জিনিসগুলো যদি ল্যাবটেস্ট করানো হয় তাহলে দেখবেন ম্যাক্সিমামই মিডফোর্ড অথবা চকের মাল, যেই জিনিসে এতো গ্যারান্টি দিচ্ছে সেগুলো দেখবেন আপনার নানাবিধ ক্ষতির কারন, আর আপনাদেরও দোষ আছে, আপনি যদি রাস্তায় ঈগলের মাথা নিয়ে বসা ওঝার কাছে গিয়ে একপাতা এন্টিবায়োটিক ঔষধ দেখায় বলেন, আমাকে সেইম ঔষধ বানায় দেন তাইলে হলো? কমদামী জিনিসের পেছনে ছোটার কোনো মানে আছে?
.
এইযে এইসব সো-কলড পার্ফিউমাররা যে স্প্রে তৈরি করে, তার একাডেমিক রেঞ্জ পর্যালোচনা কিভাবে করে? চোখের আন্দাজে বিকারে ঢেলে দেয় আর হয়ে গেল? ডিস্টিলেশন করে কিভাবে? রেডিমেড আরএক্স এলকোহল কিনে এনে মিশায় দিলেই হয়ে গেল? নোটস ম্যাপ আপ কিভাবে করে? রেইসিনস দেয় কিভাবে? কোন নোটসের সাথে কোন ফিক্সেটিভ ইনিশিয়েট করতে হয় তা কিভাবে নির্ণয় করে? সবাই সমানে গ্যালাক্সোলাইট ঢালতে থাকে, কারন এটা ইউনিভার্সাল ফিক্সিটিভ। আসলেই কি তাই? আইসো ই সুপার বা গ্যালাক্সোলাইট কি সব কম্পাউন্ডে ভোলাটাইলড? যদি ডিহাইড্রোমার্সেনলের দরকার পড়ে সেক্ষেত্রেও এগুলা দিয়েই কাজ হয়ে যাবে? মানে মাথা ঠিক আছে? বেইজ নোটসে ফ্লোরাল থাকলে ১০০% এমব্রেটোলিড ইউজ করতে হবে, সেখানে গ্যালাক্সোলাইট দিলে হয়ে যাবে? প্রজেকশন সেইফটির জন্য সিটালোক্স, ব্র্যাসিলেট ইউজ করা লাগে অনেকক্ষেত্রে; যেমন ভ্যাম্পায়ার ব্লাডেই লাগে, সেখানেও দেখি সবাই সমানে গ্যালাক্সোলাইটই ইউজ করে, আর চ্যালেঞ্জ দেয় তারা নাকি ইন্সট্যান্ট পার্ফিউম তৈরি করে দিতে পারবে।
.
এরপর আসে ম্যাসারেশন, এই ম্যাসারেশন এর জন্য এখন ইউজ করা হয় গরীবের ল্যাবরটারি ঘরের ফ্রিজার, এর ভিতর একদিন রেখে দিলেই ম্যাসারেশন কম্পলিট! আসলে না, অরিজিনাল পার্ফিউমগুলোতে ডিপ্রোপিলেন গ্লাইকল ইউজ করা হয় যেটা চাইলেই এভাবে ম্যাসারেটেড হবেনা। স্পেশালি সলভেন্ট যখন ট্রিইথাইল সাইট্রেট বেইজড হয় তখন ফ্রিজারে রাখলে পার্ফিউম লেয়ার নষ্ট হবে, স্মেল পাবেন প্রজেকশনও পাবেন কিন্তু ইম্ম্যাচিওর থাকার কারনে সেটা হবে ক্ষতিকর। বড় বড় কোম্পানিগুলো শুধু পার্ফিউম ম্যাচিওর করার জন্য লাখ লাখ ডলারের স্টোরেজ সেটাপ করে। জেরযফ, ক্রীড কোম্পানি বছরের পর বছর টনকে টন মাল উডেন ব্যারেল করে ফেলে রাখে। অল্টারেশন করতে হলেও এটলিস্ট ১ সপ্তাহ UV ফ্রি কোল্ড প্লেসে রাখতে হবে ০ থেজে ৫ ডিগ্রী সেলসিয়াসে এবং মাঝেমাঝে জেন্টাল স্টিরিং করতে হবে, তারপর নাইট্রোজেন ব্ল্যাঙ্কেটিংও করা জরুরি যেন অক্সিডাইজড হওয়া থেকে পার্ফিউমকে ফিল্টার করা যায়। এখন আপনি আমারে এসে বলতেছেন, ভাই! ভাই! আমার ১০০ মি.লি. হাওয়াস ফায়ার এর স্প্রে লাগবে কালকের মধ্যেই এমার্জেন্সি, আমি আপনাকে কিভাবে দিবো? আমি না নোট এডজাস্টমেন্ট করতে পারবো, না ফিক্সিং করতে পারবো, না ম্যাসারেট।
.
আর সবচেয়ে বড় কথা আমি এবোভ দ্যা লাইন এক্সপার্ট না। যেই জিনিসটা রাসাসি ১ বছর ৮ মাস ম্যাসারেট করেছে সেই সেইম জিনিসটাই আমি আপনাকে ১ দিনে বানায় দিবো তাও ইন্সপায়ার্ড অয়েল থেকে? হাউ? আর স্মেল দেখেই পার্ফিউম বানায় দিতে পারবো টাইপ গুণও আমার নাই, এতো বড় হলি কাউও আমি নাহ। ইউসুফ ভাই যেটা দেখাচ্ছে এটাও ১০০% ট্রু কিছু না৷ একটা জিনিসের মাল্টিপল নোটস থাকে, যেটা থেকে রেসিপি সিক্রেট না জানলে পুরোপুরি কল আউট করা ইম্পসিবল, ইউসুফ ভাই কাছাকাছি যেতে পারলেও হুবুহু যেতে পারবেন না, কেউই পারবে না। ৩০ বছর আগে আপনার বাবা মারা গেছেন, তার পাঞ্জাবিতে এখনো একটা স্মেল আপনি পান যেটা আর্থি, ময়েশ্চার স্মেল, সাথে যেখানে রেখে দিয়েছিলেন সেখানের সাবস্ট্যান্স স্মেল। এখন আপনি আমারে বলেন আমি কোন কোন নোটস দিয়ে এটা বানাবো? আপনার আব্বুর ঘাম বা অ্যাডারনালেন এর নোটস তো আমার কাছে নাই। আছে? মার্কেটিং এর জন্য মানুষ অনেককিছুই বলে বা করে, তবে এটা অবশ্যই সত্য না। দেখে এন্টারটেইনড হওয়া যায়, ভালো লাগে। কিন্তু সেই এন্টারটেইনিং অবজেক্ট কে কাজে লাগিয়ে কেউ যদি স্ক্যাম করে তাও মিসইনফরমেশন দিয়ে তাহলে এটা বিগ বিগ বিগ ক্রাইম।
.
আর সেজন্য আমি সরাসরি অয়েল সেল করি, আপনি যদি আমার থেকে স্প্রে নিতে চান, আমাকে ১ মাস টাইম দিতে হবে, তবুও পার্ফেক্ট হবে না কারন সময় ৩ মাস হলে সবচেয়ে বেটার। আর আমি যদি সামনে স্প্রে সেল করি তা হবে প্রী-রেডি, যেগুলোর কাজ অলরেডি চলছে, এবং মোটামুটি সিগ্নেচার ক্যাটাগরির আমি ইন্সপায়ার্ড আইটেম দিতে পারবো না, ইন্সপায়ার্ড স্প্রে কেনার চেয়ে বেটার টাকা পয়সা জমিয়ে অরিজিনালটাই কিনুন, প্রতিবছর আইফোনের মতো দেখতে অনেকগুলো ফোন বের হয় কিন্তু অরিজিনাল আইফোনের ফিল কোনোকিছুই দিতে পারেনা। প্রত্যেকের উচিৎ ইউনিক কিছু নিয়ে নিজের মতো করে কাজ করা। আর লামছাম ইন্সট্যান্ট মিক্সাচারের মাধ্যমে লং লাস্টিং পার্ফিউম রেডি করে দিতে পারবে বলে এমন মূর্খ যারা আছে, তাদের থেকে দূরে থাকুন৷
কপিরাইট Scentara কর্তৃক সংরক্ষিত