scentaralifestyle.com

Scentara Lifestyle

কাপড়ের সাথে লাস্টিং এর সম্পর্ক কি?

হুনেন মিঞা! এমন আতর দিবেন যেন একবার মাখার পর ১৫ দিনও গোসল করন না লাগে, আমি যাত্রাবাড়ী খাড়ায় থাকলেও যেন গুলিস্তানের তে মানুষে আমার ঘ্রাণ পায়, দাম নিয়া কোনো প্যারাই নিয়েন না। ৩০ মি.লি. আতর দিয়া দিবেন গুইনা গুইনা ৩০০ টাকা দিয়া দিমু!

হুম! কিছুটা ফিকশনাল হইলেও কিছু কাস্টমারের চাহিদা আসলে এমনই। মানে উনারা আতরকে যে কি মনে করে তা আমিও বুঝি না, আর যদি উনাদের এটা বুঝাতে চাই যে আতরের লাস্টিং ডিপেণ্ড করে কাপড় আর আবহাওয়ার উপর তখন এমন একটা রিয়্যেকশন দেয়, মনে চায় মাটির নিচে চলে যাই।

অনেকে আবার ভাবে, আতর মানেই ৪০/৫০ টাকার কোনো জিনিস। এইতো সেদিনই তো এক কুল ড্যুড ব্রো আমাকে জ্ঞান দিচ্ছিলো যে উনি ৮০ টাকা দিয়ে ৮ মি.লি. ইটার্নাল লাভ আতর কেনে ফুটপাত থেকে, আর ঘ্রাণ থাকে ৩ দিন। আর আমাদের আতর? ছিহ! ৪৫০ টাকা দিয়ে ৬ মি.লি. কিনেও বেশিক্ষণ ঘ্রাণ পায় না। বুঝাইতে চাইলাম ভোলাটাইল ব্যাপারটা, কিভাবে কমদামী আতরের ইনগ্রেডিয়েন্টস লোকাল ও হার্মফুল হওয়ার কারনে এগুলোর অনু ভারী (high molecular weight) হয় যা এভাপোরেট হতে টাইম লাগে সেজন্য ঘ্রাণটা থেকে যায় তবে এসব আতরের ঘ্রাণ হয় ঝাঝালো ও ক্ষতিকর, কিন্তু লেখা সেন্ড করতে গিয়েই দেখি আমি ব্লকড। অনেকে তো ব্লক করার আগে সেই লেভেলের বদ-দুআও দিয়ে যায় 😑
.
কিন্তু ভাই! সত্য তো গোপন রাখার জিনিস না। আজকে আপনাদের একটু বলি কেন লাস্টিং এর জন্য আবহাওয়া গুরুত্বপূর্ণ! পার্ফিউম জিনিসটা কি তা আপনারা জানেন? পার্ফিউম হচ্ছে মূলত ভিন্ন ভিন্ন ঘুলনশীল (volatile) ও কম-ঘুলনশীল উপাদানের মিশ্রণ। এটাকে তিনটি স্তরে পাওয়া যায় — টপ নোট (যেটা দ্রুত উড়ে যায়), হার্ট/মিড নোট (কিছু ঘণ্টা ধরে থাকে) এবং বেইজ নোট (সবচেয়ে বেশি সময় টিকে থাকে)। পারফিউমের মোট “লাস্টিং” নির্ধারিত হয় উপাদানগুলোর বাষ্পচাপ (vapor pressure), আণবিক আকার/ওজন, লিপোফিলিসিটি (তেল-প্রিয়তা), এবং তাদের পারস্পরিক ইন্টারঅ্যাকশনের উপর। আচ্ছা সবই বুঝলাম, তো কাপড়ের কাহিনী কি? হুম আছে। নেক্সট প্যারায় আসেন, মিস দিয়েন না। 🫡
.
পার্ফিউমের স্থায়ীত্বকে প্রভাবিত করে মূলত ফাইবারের রাসায়নিক প্রকৃতি (প্রতিটি ফাইবারের পোলারিটি ও লিপোফিলিসিটি) প্রাকৃতিক ফাইবার (কটন — হাইড্রফিলিক; সিল্ক/উল — প্রোটিন ডিজাইন, হাইড্রোজেন বন্ডিং ক্ষমতা) ও সিন্থেটিক ফাইবার (পলিয়েস্টার, নাইলন — হাইড্রোফোবিক) আলাদাভাবে আতরের অণুগুলি ধরে রাখে। তেলভিত্তিক (লিপোফিলিক) বেইজ নোট ও সিন্থেটিক মাস্কগুলো সাধারণত হাইড্রোফোবিক ফাইবারে (পলিয়েস্টার) বেশি ভালোভাবে ‘অ্যাবসর্ব’ করে ও আটকে থাকে—সেজন্য সিন্থেটিকের ওপর লাস্টিং প্রায়ই বেশি দেখা যায়। উল বা সিল্কে প্রোটিনিক বন্ধন থাকায় কিছু নোট শক্ত ধরে থাকে। অপরদিকে কটনে কিছু ভোলাটাইল টপ-নোট দ্রুত শোষিত হয়ে ভ্যাপরাইজও হতে পারে তাই ঘ্রাণের স্থায়ীত্ব কম অনুভূত হয়। 🤔
.
ঘন ও মোটা কাপড় (উল, ডেনিম) ভেতরে ঘনভাবে অণুগুলো ধরে রাখতে পারে এবং বাতাস কম গিয়ে ধীরে ধীরে রিলিজ দেয় ফলে লাস্টিং বেশি হয়। অপরদিকে পাতলা, খোলা বুনন (লেইস, থিন টি-শার্ট) দ্রুত বায়ু প্রবাহে টপ-নোট তাড়াতাড়ি হারায়। সেজন্যই পশ্চিমা শীত প্রধান দেশে পার্ফিউমের লাস্টিং বেশি আর গরম রোদ প্রধান দেশে লাস্টিং কম, কারন আমরা পোশাক পড়ি হালকা বুননের কটন টাইপ কাপড়। আবার তাপ, তেল (sebum), আর্দ্রতা ও মাইক্রোবায়োমা মিশ্রণের কারণে ‘projection’ ও ‘evolution’ ভিন্ন ভিন্ন হয়। 🫥
.
তাইলে ভাই, কমদামী আতর এতো টিকে ক্যামনে? সহজ উত্তর হচ্ছে সেগুলো আসলে আতরই না। কারন অরিজিনাল আতর বলতে আমরা ন্যাচারাল অয়েলকেই বুঝি, এরপর রেসিনস বেইজড কোনোটা হলে সর্বোচ্চ মানের অ্যারোমা গ্রেড অয়েলকে আমরা সিন্থেটিক আতর বলি, কিন্তু ঐ যে ৮০/১০০ টাকা দিয়ে আপনারা যেটা কেনেন এটা ইন্ডাস্ট্রি গ্রেড অয়েল। এগুলোর অনুগুলো বেশ ভারী হয় (high molecular weight) যা সহজে বাষ্পে পরিণত হয় না—তাই তারা কাপড়ে দীর্ঘসময় থেকে ধীরে ধীরে বাষ্প বের করে। ফলে মানুষের নাক দীর্ঘ সময় সেই ট্রেইল অনুভব করে। কিন্তু দীর্ঘসময় এই ঘ্রাণ নিতে থাকলে শরীরের অনেক ক্ষতি হয়। 😵
.
আপনি যদি বলেন আমিও যেকোনো আতরকে এমন কেমিক্যাল মিশিয়ে দিতে পারবো যে লঞ্জিভিটি টিকে থাকবে ১ সপ্তাহ কিন্তু আপনার জীবনের লঞ্জিভিটি কমে যাবে। ফাইবারবণ্ডিং বাড়ানোর জন্য অ্যারোমাটিক রেসিনস স্পেশালি সিন্থেটিক ফিক্সেটিভ যেমন পলিমারিক মাস্ক, টোনালিড দিলেই কাজ শেষ, ডায়াল্যুট করলেই লাস্টিং বেড়ে যাবে। আর এগুলোর চেয়েও খারাপ হচ্ছে DEP: diethyl phthalate কারন এটা পার্ফিউম অয়েলে এড করলে সেটা আর পার্ফিউম থাকবে না বিষ হয়ে যাবে পুরোপুরি৷ কিন্তু ঘ্রাণ টিকে থাকবে ১০ দিন, এজন্যই দেখবেন গুলে লালা বা ফুটপাতের আতরের স্মেল প্রজেকশন বা লাস্টিং এতো বেশি কারন এগুলোতে কমদামী phthalate ইউজ করা হয় যেগুলোর অনু কাপড়ের মাইক্রো ফাইবারে লক হয়ে যায় আর সহজেই বাষ্পীভূত হয় না, সেজন্যও ঘ্রাণও ম্লান হয় না৷ কিন্তু এগুলোর কারনে পার্ফিউমটা বায়োঅ্যাকিউমুলেটিভ হয়ে যায়। মানে বিষ!
.
যেহেতু অনেক সিন্থেটিক ফিক্সেটিভ ও কিছু সলভেন্ট শরীরে জমা হতে পারে বা পরিবেশে ধীরে নষ্ট হয়, তাই তারা স্বাস্থ্যগতভাবে চরম উদ্বেগ তৈরি করতে পারে (ফফিল্টিক্যালি endocrine disruption, এলার্জি/সেনসিটাইজেশন/ক্যান্সার) এবং Polymer Shells পরিবেশে persistence/বায়োঅ্যাকিউমুলেশন ঘটাতে পারে। কিন্তু এগুলো বুঝবে কে? মানুষের এতোকিছু বোঝার টাইমও নাই, জ্ঞানও নাই, বোঝার ঘিলুও নাই৷ তাদের দরকার ৩০ দিন টিকে থাকা পার্ফিউম অয়েল যেন ৩০ দিন গোসল করা না লাগে৷
.
আমি জানি এতোদূর পড়ে আসার মতো লোকজন আমাদের দেশে নাই। হেহে! আর যা লেখছি ভাই….টাইনা টুইনা কেমেস্ট্রি পাশ করা লোকজন আমাকে ব্যাপক গালি দিবে, কিন্তু সত্য তো বলতে হবে রে ভাই। আমরা যেইসব আতর আনি সেগুলো সব সার্টিফাইড ব্র্যাণ্ডের। লুজি, এস মুহাম্মাদ ইয়াকুব, সুরাতি, সুইস এরাবিয়ান, ফ্রাঙ্কা, আজমল, ইউরো ভ্যালি, হারামাইন, ফ্রেডেরিক মাইল, রসি জেন, ডেলিনা, আহমাদ আল মাগরেবি, আহমাদ আল কুরাইশির মতো সব ব্র্যাণ্ড থেকে আমরা মাল নেই৷ সবগুলো এ প্লাস অ্যারোমা গ্রেড এর পার্ফিউম সার্ভ করে। 😎
.
এবার আপনি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেন কেমন! আর এতোদূর যদি পড়ে থাকেন তাহলে আপনার ধৈর্য্যের তারিফ করতে হয় বস। জাযাকাল্লাহু খাইরান।

Scentara (CEO)

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top