মাটিতে ঘষে আতর কিনুন!
.
হয়তো কথাটা বুঝতে পারেননি কারন এটা (Folk Humor), তাই একটু ভেঙে ভেঙে বুঝিয়ে বলা যাক। আমি বেশকিছুদিন আগে একবার মদীনা মার্কেট গিয়েছিলাম পুরান ঢাকায়, দেখলাম একলোক ছোট একটা টেবিল বিছিয়ে উপরে আতর রেখে আতর সেল করছে, তো মার্কেটের সামনেই মসজিদ আর সময়টাও ছিলো আসরের, সেজন্য অনেক মানুষই এসে আতর দেখছে৷ উৎসুক দর্শকের ভীড়ে লম্বা, চওড়া একজন লোক ছিলেন পাগড়ি মাথায়, তিনি আতর বেঁচা বিক্রি দেখছিলেন পেছনে হাত বেঁধে৷
.
হঠাৎ এগিয়ে এলেন দোকানির সামনে, এসে জিজ্ঞাসা করলেন “এহসাস আল আরব হ্যাঁয়”? দোকানি বললো জি। আমি বুঝলাম উনি বাঙালি নন, হয়তো তাবলীগে এসেছেন পাকিস্তানি মেহমান৷ দোকানি তাকে একটা কানতার আতরের বোতল ঝাঁকি দিয়ে একটু এহসাস গায়ে মেখে দিলেন, উনি ঘ্রাণ নিয়ে জিজ্ঞাসা করলেন “আসলি ওয়ালা হ্যাঁয়?” দোকানি ভ্যাবাচেকা খেয়ে বললেন “ইয়েহি আসলি” পাকিস্তানি ঐ লোক মুখে বাঁকা হাসি দিয়ে বললেন “ইক্কিস সাল সে ইত্তার কা কারোবার কার রাহা হু, ইত্তার খারিদনে সে পেহলে মিট্টি মে ঘিস কার ইত্তার খারিদ তা হু” (মানে ২১ বছর ধরে আতরের ব্যবসা করি, আতর কেনার আগে মাটিতে ঘষি এরপর কিনি) এরপর উনি সেখান থেকে প্রস্থান করলেন, কিন্তু আমি কৌতুহলী হয়ে গেলাম কারন আমি উনার কথাটার মর্ম বুঝলাম না।
.
তাই উনার কাছে গেলাম একটু দ্রুত পায়ে হেঁটে, একটু পরিচিত হলাম সালাম কালাম দিয়ে; এরপর সরাসরি প্রশ্ন করলাম উনি যেই কথাটা বললেন এর মানে কি? উনি বললেন উনি পাকিস্তানের রাওয়ালপিন্ডির মানুষ, সেখানে মাটিতে ঘষে কেনা মানে খুব ভালোভাবে বিবেচনা করে, চিন্তা ভাবনা এবং পরখ শেষ কোনো জিনিসের পেছনে টাকা খরচ করা।
.
এই যেমন আপনি যখন আতর কিনবেন তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে “আতরের কোয়ালিটি” কেমন তা নিশ্চিত থাকা, যে এটা আসলেই বেস্ট গ্রেডের আতর। অর্গানিক আতর হলে তো হলোই আর পার্ফিউম টাইপ হলে যেন অবশ্যই অ্যারোমা গ্রেড এর ব্র্যাণ্ডেড জিনিস হয়, তখন এই জিনিসটার পেছনে আপনার টাকা ঢালা স্বার্থক। কারন এই জিনিসের দাম বেশি হলেও আপনি নিরাপদ জিনিস পাচ্ছেন কোয়ালিটিফুল জিনিস পাচ্ছেন, আপনার টাকা জলে যাচ্ছে না৷ সোজা হিসাব৷
.
আপনার টাকা জলে যাবে কখন? যখন আপনার কোয়ালিটির দরকার নেই, আপনার দরকার ইন্ডাস্ট্রিয়াল ঝাঁঝালো কেমিক্যাল, আপনার নিজের শরীরে রোগ বাঁধানোর খুব সখ, আপনার খুব ইচ্ছা গায়ে বিষ মেখে ঘুরবেন তখন। এই জিনিসটা করার জন্য আপনাকে কি করতে হবে? ৩৯৯, ৫৯৯, ৯৯৯ ইত্যাদি ইত্যাদি দামে ৫ পিস, ১০ পিস, ১৬ পিস আতরের কম্বো কিনতে হবে। আর ব্যাপারটা কিন্তু মোটেও এমন না যে, আপনারা জানেন না এগুলো যে আসলে আতর না বরং কেমিক্যাল, কিন্তু তবুও ইচ্ছা করে একটু কিনে দেখতে হয়। কারন আমরা বাঙালি তো আমাদের কৌতুহল বেশি৷ তাই না?
.
আর ব্যবসায়ীরাও কিন্তু একটু কৌতুহলীদেরই তালাশ করে, কারন তার টার্গেট হচ্ছে কাস্টমার জুটিয়ে পণ্য সেল করা এবার তার কোয়ালিটি যাই হোক, টাকা আসাই মেইন। সেল করতেই হবে সাথে কিছু লোভও দেখিয়ে দিতে হবে। আতর কিনে বাইক, উমরাহ, বাড়ি, বলিউডে কাজ করার সুযোগ সব জিতুন তবুও আতর কিনুন। মানে আতরের প্যাকেজ শুধুই একটা মাধ্যম তারা বিক্রি করছে লোভ আর আপনি চাইছেন সুযোগ। আপনার নেয়া কম্বো যেভাবে আছে সেভাবেই বাসায় পড়ে থাকবে এর উপর ধুলো জমবে, আপনার দরকার কূপনের কাগজটা।
.
কিন্তু আমাদের ব্যাপারটা ভিন্ন আমরা চাই নেটওয়ার্ক বানাতে, সম্পর্ক বানাতে, আমরা রিয়েল ইউজারদেরকে টার্গেট করি যারা আসলেই পার্ফিউম লাভার, যারা আতর সম্পর্কে জানে, যারা আতরকে এডমায়ার করে, প্রতিদিন আতর ইউজ করে, এমন কনজিউমারগণকে জীবনেও কম্বো কিনতে দেখিনি আমি কোনোদিন, কারন উনারা লোভ না আতর কিনেন, মাটিতে ঘষা দিয়ে আতরটাই কিনেন৷ উনাদের কাছে কোয়ালিটি ম্যাটার করে। আতর ম্যাটার করে।
.
অনেকেই আমাদের কাছে এসে কম্বো চান, আতরের দাম দেখে চেচামেচি করে বলেন “আতরের এতো দাম নাকি মিঞা” অমুক, তমুক, পেইজে ৫০০ টাকায় ১৫ পিস দেয়৷ আমি বলি ভাইয়া উনাদের আসলে কেমিক্যালের কাস্টমার দরকার, আর আমার দরকার আতর ইউজার। যে আতরের ভ্যালু জানে। কারন আমি জেনেশুনে তো আর আপনাকে বিষ দিতে পারিনা। আপনি কাস্টমার হতে চাইলে ঐখানে যান আর অরিজিনাল ইউজার হলে আমার কাছে আসুন। আপনাকে দেয়ার মতো অনেক ভালো ব্র্যাণ্ডেড জিনিস আমার কাছে আছে, মাটিতে ঘষা দিয়ে নিয়েন।
.
তো কথা হচ্ছে ভাই, আমি আসলে অনলাইনে লোভ বিক্রি করতে আসি নাই, না আসছি আপনাকে নিছক কাস্টমার বানাতে, আমার দরকার ইউজার যে আতরের ভ্যালু জানে। আপনি ইউজার না হলে আমার আসলে আপনার কাছে সেল করার মতো কিছু নাই৷ হ্যাঁ আমার জিনিসের দাম বেশি হবে, কারন আমি আপনাকে সেরকম জিনিসই দিবো। হয় অর্গানিক দিবো নাহয় অ্যারোমা গ্রেড এর সবচেয়ে নিরাপদ পার্ফিউম টাইপ অয়েল দিবো, কিন্তু ভাই ইন্ডাস্ট্রিয়াল বা কসম্যাটিক গ্রেড দিয়ে বানানো বিষ সেল করাটা আমার ধর্ম বিরুদ্ধ, সেটা লাগলে কম্বো ওয়ালাদের কাছেই যেতে হবে। আমার কাছে হতাশা ছাড়া কিছুই পাবেন না৷ আমার থেকে নিতে হলে মাটিতে ঘষা দেয়া জিনিসই নিতে হবে। আর আমার রেকমেণ্ডেশনও এটাই থাকবে যে মাটিতে ঘষা দিয়েই আতর কিনুন! কারন আতর অনেক সুন্দর জিনিস, অনেক মজাদার জিনিস। সুগন্ধিকে গায়ে বা জামায় না বরং আপনার আত্মায় মিশিয়ে নিন, দেখবেন জীবনটা কত উপভোগ্য হয়ে উঠছে।