scentaralifestyle.com

Scentara Lifestyle

Sale!
, , , , ,

Heaven Stairs

Price range: 600.00৳  through 1,300.00৳ 

এই স্বর্গ সোপান (Heaven Stairs) সুগন্ধি এমনিতেই সেরা জিনিস, বলতে পারেন সেন্টারার হাউজ থেকে তৈরি করা সবচেয়ে লাউড এবং আইকনিক ব্লেণ্ডগুলোর মধ্যে এটা অন্যতম। যদিও এটা সম্পূর্ণ নিশ টাইপ একটা পার্ফিউম অয়েল ছিলো প্রথমে কিন্তু এতে আমরা ইঞ্জিনিয়ারিং করে আরো যুক্ত করেছি বেশকিছু ইন্টারেস্টিং নোটস৷ যেমন স্যাফরন, জেসমিন আর প্রালাইন। এর কারণ হচ্ছে এটাকে আমরা মডার্ণ এস্থেটিক স্মেল দিতে চাচ্ছিলাম, আমাদের এড করা ৩ টা নোটসগুলো সহ এতে আছে Saffron, Oud (Agarwood), Rose, Praline, Vanilla, Amber, Burnt Sugar, Woody Notes, Resinous Notes, Smoky Notes এর স্মেলটা সুইট এবং সিডাকটিভ লাগে৷ ওপেনিংটা পুরো Lancôme Oud Bouquet এর স্মেল দিবে। আপনার মনে হবে যে এটা Lancôme Oud Bouquet এর ডিউপ কিন্তু ৩০ মিনিট পরে বুঝবেন যে এটা এরচেয়েও হাজারগুণ উন্নত একটা জিনিস৷ মানে পার্ফিউম পার্চেজিং লিস্ট।

সেদিন বিকেলের মেঘলা আকাশটা মনের মাঝে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে দিচ্ছিল। সকাল থেকে কোথাও যাওয়ার চিন্তা ঘুরপাক খাচ্ছিলো, এমন মুহুর্তে জিদান ফোন দিয়ে বললো, “কিরে কি করোস? আদীবরা সবাই আসবে বাসায়, তুইও আয় আজকে একটু PS5 খেলি” নেকি অওর পুছ পুছ টাইপের অবস্থা দেখে সোজা চলে গেলাম শ্যামলিতে ওর বাসায় আড্ডা দিতে। বাসায় ঢুকেই বাকী সাণ্ডা বন্ধুদের সাথে দেখা হলো, নাস্তাপানি শেষে ওরা যখন গেমিং সেটাপে ব্যস্ত আমার তখন হঠাৎ জিদানের শেলফের কোণায় রাখা একটি পুরনো কাঠের বাক্সের দিকে চোখ আটকে গেলো। ভেতর থেকে সোনালি রঙের কিছু একটা ঝিলিক মারছে।

কৌতূহলী হয়ে বাক্সটা খুলতেই দেখি, নকশা করা একটি স্ফটিকের শিশিতে গাঢ় সোনালি রঙের তরল। ঢাকনাটা আলগা করতেই ঘরের পরিবেশটা যেন এক নিমেষে বদলে গেল। এক বিশ্ববহির্ভূত সুবাসে চারপাশ ম ম করে উঠল! সত্যি বলতে, ঘ্রাণটা নাকে আসতেই আমি কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছিলাম। মনে হলো, সারা জীবন ঠিক এই জিনিসটাই খুঁজেছি। এটা যেন জান্নাতি সুগন্ধির সোপান, সে জায়গা থেকেই হ্যাভেন স্টিয়ারস নামটা মনে গেঁথে রেখেছিলাম৷

ঘ্রাণের মাঝে ডুবতে ডুবতে পরক্ষণেই মনে হলো, এই সুবাস তো নিজে স্নিফ করে থেমে যাওয়া ব্যাপক অন্যায় হবে, এটা সেন্টারা নিবাসী সবাইকেই তো চাখানো দরকার কিন্তু সমস্যা একটাই তা হচ্ছে, এই এক সুবাসের কাছে আমার সংগ্রহে থাকা বাকি সব পারফিউমগুলো যেন ফিকে হয়ে যেতে পারে! যদি সবাই একবার এটার সন্ধান পায়, তবে আগের স্টকগুলো লাটে উঠবে। কিন্তু তাতে করে তো আর ঘ্রাণের লোভ কাটানো যায়না, জিদানের বাহু ধরে টেনে এনে জিজ্ঞাসা করলাম, এই আতর কই পাইছিস? ও বললো আরে এটা রাখ, এটা আমার নানা জিনিস খোরাসান থেকে নিয়ে আসা, কিন্তু নাম জানিনা। আমি বলি বলে কি শালা? এতো আগের জিনিসে এমন পার্ফিউম টাইপ মডার্ণ স্মেল? এটা আমার লাগবেই৷ তাই ওর থেকে ২ মি.লি. ডিক্যান্ট নিলাম (কালেক্টর হওয়ার সুবাদে জিদানের বাসায় খালি শিশি থাকে)

কিছুদিন পর তাহের যখন দুবাই গেলো ওর কাছে ডিক্যান্টটা দিয়ে বললাম, এটার সিমিলার কি আছে জেনে আমাকে জানাবি। ও আল দেইরা তে গেলো, নায়েফে গেলো তন্ন তন্ন করে খুঁজলো কিন্তু এই স্মেলের কিছুই নাই যা সিমিলার যেগুলো একটু ওপেনিং মিলে কিন্তু মিড আর বেইজে কোনো মিল নাই। তো হাম্মাদ পার্ফিউমস বললো GS-MC তে পাঠান, বেস্ট আইডিয়া ছিলো। তাই পাঠায় দেয়া হলো, ১৮ দিন পর নোটস হাতে আসলো, ততোদিনে আমিও দুবাইতে হাজিরা দিতে গেলাম। লোকাল তবে খুব এক্সপার্ট একটা হাউজ থেকে একদম কার্বন কপি বানালাম এই জিনিসের এবং দেশে পাঠায় দিলাম৷ দেশে এসে এবার আমার ইঞ্জিনিয়ারিং শুরু করার পালা ছিলো।
.
এই স্বর্গ সোপান (Heaven Stairs) সুগন্ধি এমনিতেই সেরা জিনিস, বলতে পারেন সেন্টারার হাউজ থেকে তৈরি করা সবচেয়ে লাউড এবং আইকনিক ব্লেণ্ডগুলোর মধ্যে এটা অন্যতম। যদিও এটা সম্পূর্ণ নিশ টাইপ একটা পার্ফিউম অয়েল ছিলো প্রথমে কিন্তু এতে আমরা ইঞ্জিনিয়ারিং করে আরো যুক্ত করেছি বেশকিছু ইন্টারেস্টিং নোটস৷ যেমন স্যাফরন, জেসমিন আর প্রালাইন। এর কারণ হচ্ছে এটাকে আমরা মডার্ণ এস্থেটিক স্মেল দিতে চাচ্ছিলাম, আমাদের এড করা ৩ টা নোটসগুলো সহ এতে আছে Saffron, Oud (Agarwood), Rose, Praline, Vanilla, Amber, Burnt Sugar, Woody Notes, Resinous Notes, Smoky Notes এর স্মেলটা সুইট এবং সিডাকটিভ লাগে৷ ওপেনিংটা পুরো Lancôme Oud Bouquet এর স্মেল দিবে। আপনার মনে হবে যে এটা Lancôme Oud Bouquet এর ডিউপ কিন্তু ৩০ মিনিট পরে বুঝবেন যে এটা এরচেয়েও হাজারগুণ উন্নত একটা জিনিস৷ মানে পার্ফিউম পার্চেজিং লিস্ট।

Weight N/A
Size

6 ML, 12 ML, 15 ML

Reviews

There are no reviews yet.

Be the first to review “Heaven Stairs”

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top