রাওদ্বাহর স্মেলটা আমার কাছে এতোটা প্রশান্তিকর লাগে, যেমন প্রশান্তিকর লাগে সারাদিন না খেয়ে থাকার পর ইফতার করার মুহুর্তটা!
.
এটা কেবলই আমার পার্সপেক্টিভ, আপনারও যে সেইম অনুভূতি হবে এমন কোনো কথা নেই। আমার এমন লাগে কারন হারামাইনের প্রতি আমার আবেগ বেশি৷ স্পেশালি মদীনাহর আবহাওয়া আর তাতে ভেসে বেড়ানো স্মেলটা আমার খুব বেশি পছন্দের, সেই স্মেলটাকে রেপ্লিকেট করে রাওদ্বাহ৷ আহমাদ আল মাগরেবির সেরা দুটি ক্রিয়েশনের একটি বিন শেখ, আরেকটি রাওদ্বাহ৷
.
আপনি যখন ৩৮ নাম্বার ফটক বা’বে বিলালের সামনে যাবেন দূর থেকে একটা ঘ্রাণ পাবেন৷ হাতে যেই আতরটা দেখতে পাচ্ছেন “রাওদ্বাহ” একদম সেইম ঘ্রাণ, কোনো ১৯/২০ নেই৷ একদম এটাই। পুরোটা প্রাঙ্গন জুড়ে কেবল এটাই ভাসে হাওয়ায়৷ এরপর বা’বুন নিসা এবং ৪০ নাম্বার ফটকের সামনেও ক্ষীণভাবে এই ঘ্রাণটা পাওয়া যায়। আহারে সুবাসের স্মৃতি। যারা নববীতে গিয়েছেন, বুঝবেন এই ঘ্রাণের মাহাত্ম্য কত, আর যারা যাননি তারাও পুরো মদীনার মেহেককে পকেটে রাখার সুযোগ পাচ্ছেন৷
.
এটা মোটেও কোনো কড়া আরব্য অউদি টাইপ স্মেল না, সফট ঠাণ্ডা সোপি টাইপ স্মেল এর, সদ্য সাবান দিয়ে গোসল করার পর যেমন একটা রিফ্রেশিং স্মেল আসে গা থেকে সেরকম একটা ফিল পাই, মনটা শান্ত লাগে৷ তারচেয়েও বড় কথা হচ্ছে এটা স্মৃতির পাতাকে জাগ্রত করে। নববীর হারা গুম্বাদ চোখের সামনে ভাসিয়ে তোলে৷ আমার ভালো লাগে রাওদ্বাহ। অনেকেরই ভালো লাগে, আমি যেই অয়েলটা এনেছি এটা স্পেনের শেইখিয়াহ (Takasago International) এর প্রোডাক্ট কিছুটা সবুজাভ কালার৷ আসলটার সাথে স্মেলের ম্যাচিং ৯০ ভাগের মতো। লাস্টিংও ভালো। প্রাইজও রিজনেবল।





Reviews
There are no reviews yet.