নামটা শুনে অবাক হলেন নাকি? আমিও হয়েছি। বরং একটু বেশিই হয়েছি কিন্তু অবাকের রিয়্যেকশন বদলে গিয়েছিলো ভালোবাসায় যখন প্রথম ঘ্রাণটা নিয়েছিলাম নাকে। কিন্তু আসলে এই ঘ্রাণটা ঠিক কিরকম সেটা বোঝানোর আগে অন্য আরো একটু কথা আছে আমার, আছে কিছু স্মৃতিও।
সিঙ্গেল নোটস টাইপ জিনিসের প্রতি না আমার আলাদা একটা লোভ কাজ করে কেমন যেন একটা ফ্যাসিনেশন আরকি। এইযে এখন কথা বলছি এখনো সামনে সিঙ্গেল মলিকিউল পার্ফিউমটা আছে। লাইট নিভিয়ে টেবিলের সামনে বসে ফোনে টাইপ করছি আর ফোনের হালকা আলোয় আলোকিত হচ্ছে সামনে রাখা পার্ফিউমের সোনালি ক্যাপটা। কিন্তু সিঙ্গেল নোটস জিনিসটা কি?
স্মৃতি যদি ধোকা না দেয় তাহলে ঘটনাটা মেবি ২০২১ সালের আগস্ট মাসের। একজন ইটালিয়ান রিভার্টেড ভাই এসেছিলেন আমাদের অফিসে, চেহারা সুরতে খাসা ইউরোপীয় ভাব, কাপড়চোপড় উন্নত পরিপাটি আর ছিমছাম, পোশাক আশাকের চেয়েও বেশি সুন্দর ছিলো তার সেন্ট প্রোফাইল। কেমন এক চাপা মিষ্টি, ডার্ক আবার ন্যাচারাল একটা ঘ্রাণ। উনি যতক্ষণ সামনে বসে ছিলেন, তার থেকে এই মন ভালো করে দেয়া স্মেলটা পাচ্ছিলাম আর মনের ভেতর শীতলতা অনুভব করছিলাম৷
আর মন ব্যাকুল ছিলো একটাবার হলেও এই সুগন্ধির নামটা আমার জানতেই হবে, কিন্তু তারা তো আবার ইংরেজি জানেনা। কিন্তু যাহাই ভাগ্যে থাকিবে তা আপনাআপনি আসিবে। ইতালি ভাই যার সাথে এসেছেন মানে ইশরাক্ব ভাই আরকি যিনি এই ইতালিয়ান ভাইয়ের মিত্র, দুজন একত্রে পড়াশোনা করেন আবার ব্যবসাও করেন, মনে মনে ভাবলাম তার থেকেই এই সুগন্ধির রহস্য জানতে হবে।
কথা হচ্ছে আড্ডা হচ্ছে কিন্তু ঘ্রাণ নিয়ে জিজ্ঞাসা করার সুযোগ আর পাচ্ছিনা, ধুরো! আর সহ্য হয়না তাই এক ফাঁকে জিজ্ঞাসা করেই নিলাম যে ভাই উনারে একটু জিজ্ঞাসা করেন না, উনি কি মেখে আসছেন, পুরো ঘর তো ঘ্রাণ ভরে গেছে। ইশরাক্ব ভাই তখন তাকে ইতালিয়ান ভাষায় জিজ্ঞাসা করলে উনি ছোট্ট একটা শিশি আমার দিকে এগিয়ে দেন, আর বলে সী সী মানে দেখো দেখো, আমি শিশির ঢাকনাটা খুলে স্নিফ করেই দিওয়ানা হয়ে গেলাম, হোয়াট আ জেম। বললাম এটার নাম কি? উনি জবাব দিলেন খেপ্পা। এরপর আমি বললাম আমি একটু স্যাম্পল রাখতে পারি? যদি আনাতে পারি আরকি, উনি বললেন পুরোটাই রেখে দাও। ইতস্তত করছিলাম বটে কিন্তু পরে হাদিয়া হিসেবে রেখে দেই।
এরপর ২০২৫ সালে আমার বেলজিয়ামের সাপ্লায়ার সেইম স্মেলটা রেডি করে আমাকে দেয়, ততোদিনে ঠাওর করেছি নামটা আর খেপ্পা রাখবো না এখন থেকে এর নাম হবে ক্ষ্যাপা, বাঙ্গালি ক্ষ্যাপাটে নাম আর ইউরোপীয় মডার্ণ নোটসের মিশেলে এবার ভিন্ন কিছু হোক, ওহহ এর নোটসে আছে গ্রেপস, পাইনএপেল, হার্বস, পাচৌলি, ন্যারোলি, জেসমিন, ভেটিবার, আগর আর আম্বারের ব্লাস্ট।





Reviews
There are no reviews yet.