scentaralifestyle.com

Scentara Lifestyle

ফুতপাতের আতরে লাস্টিং বেশি কেন?

পার্ফিউম অয়েলের লাস্টিং বাড়ায় দিতে আমার খরচ হবে হয়তো ২০ টাকা, প্রফিট হবে অফুরন্ত……কিন্তু আপনার ক্ষতি হবে ২০ কোটি টাকার! পোস্টটা পড়ে ফেলেন, কারন বাঁচতে হলে, জানতে হবে, সচেতনতার জন্য শেয়ারও করবেন৷

 

পৃথিবীতে চিটারি, বাটপারি করার মতো বড় যেই কয়টা সেক্টর আছে তার মধ্যে অন্যতম বিশাল সেক্টর হবে Perfume সেক্টর, দুনিয়ার অন্য যেকোনো প্রসাধণী আপনি লিটমাস টেস্ট করতে পারবেন, মাইনর ম্যানুয়াল ইউজ করে আসল-নকল বুঝতে পারবেন, কিন্তু পার্ফিউমে পারবেন না৷ কারন আসল হোক আর নকল হোক স্মেল তো দিবেই, আর প্রফেশনাল নকলবাজদের হাতে নকল হয়ে আসলে লাস্টিংও দিবে আসলটার চেয়েও অতিরিক্ত বেশি, আর তখনই আমরা যারা জেনুইন প্রোডাক্ট সেল করি তাদের শুনতে হবে “শালা বাটপার! দাম বেশি নিয়াও এইসব ডুপ্লিকেট মাল বেঁচে, এর চেয়ে তো আমি যে ওভারব্রিজের উপর থেকে ৭০ টাকায় ৮ মি.লি. কিনি সেটা আরোও ভালো ৫ দিন ঘ্রাণ থাকে” আর খেলাটা এখান থেকেই ঘুরে যাবে।
.
কি আর লাগে ঘ্রাণ বাড়াতে? গ্রেডলেস Diethyl phthalate (DEP), Butylated Hydroxytoluene (BHT), Formaldehyde-releasing preservatives, Polycyclic musk, Benzyl benzoate (একটা নামও তো পড়লেন না) কিন্তু এগুলাই তো লাগে নাকি? কত আর খরচ? ১০০ মি.লি. তে ১৫/২০ টাকা, এই তো! আর তেমন কোনো ক্ষতি আছে নাকি? এই মনে করেন মামুলি কিডনি ফেইল হবে, লিভার নষ্ট হবে, DEP যেহেতু endocrine disruptor তাই বেশি বেশি ঘ্রাণ নিলে হরমোন ইমব্যালেন্স হয়ে যাবে, আর প্রতিনিয়ত ইউজ করলে carcinogenic ঝুকি থাকবে মানে ক্যান্সার হবে আরকি! তো কি হইছে? লাস্টিং তো পাবেন ৩/৪ দিন৷ যেহেতু ইন্ডাস্ট্রি গ্রেড হার্মফুল সলভেন্টে মিক্সার করা হবে তাই প্রজেকশনও পাবেন অনেক হাই। দামও কম, আর কিছু লাগে নাকি? রোগ হইলে না হয় একটু হইছে, মানুষ আর বাঁচে কয়দিন? নাকি?
.
আচ্ছা, এখন তাহলে জিজ্ঞাসা করেন যে অথেনটিক পার্ফিউমের লাস্টিং ডুপ্লিকেট এর তুলনায় কম

 

ক্যান? কারন দামী ব্র্যান্ডেড পারফিউম বা আতরগুলো সচরাচর IFRA (International Fragrance Association) বা EU Cosmetic Regulation Directive 1223/2009 এর অধীনে তৈরি হয়। তারা নিরাপত্তা মান বজায় রাখতে অনেক কেমিক্যাল বাদ দেয় বা নির্দিষ্ট সীমায় ব্যবহার করে। ফলে, তাদের ঘ্রাণ হয় পিওর ও ব্যালান্সড, কিন্তু লাস্টিং কিছুটা কম হয়, কারণ তারা অতিরিক্ত সিন্থেটিক ফিক্সেটিভ ব্যবহার করে না, নামীদামী ব্র্যাণ্ডগুলো ম্যাক্সিমাম টাইম ফিক্সেটিভ হিসেবে ইউজ করে অ্যাম্বারগ্রিস, মাস্ক, ল্যাবডানাম, বেনজয়েন রেজিন। এগুলা ১ গ্রাম কিনতে যেই টাকা লাগে সেই টাকা দিয়ে আপনি কোয়ালিটিলেস সিন্থেটিক আতরের দোকান কিনতে পারবেন৷
.
আরেকটা কথা হচ্ছে, আতরের “লাস্টিং” নির্ভর করে এর evaporation rate, অর্থাৎ কত দ্রুত ত্বক থেকে বাষ্পীভূত হয় তার উপর। এখন প্রাকৃতিক এসেনশিয়াল অয়েল নির্ভর পার্ফিউম অয়েলগুলোর মধ্যে অনেক ভোলাটাইল (volatile) যৌগ থাকে যেমন linalool (C₁₀H₁₈O), citronellol (C₁₀H₂₀O)। এগুলোর low molecular weight (প্রায় 150 g/mol) হওয়ায় দ্রুত বাষ্পীভূত হয়, তাই লাস্টিং হয় কম। তাই পারফিউম মেকাররা লাস্টিং বাড়াতে যোগ করে high molecular weight synthetic molecules যেমন ধরেন (C₁₂H₁₄O₄), (C₁₈H₂₆O), (C₁₆H₂₆O)। এই বড় মলিকিউলগুলো ত্বকের সাথে Van der Waals bonding তৈরি করে, ফলে তারা ত্বক বা কাপড়ের পৃষ্ঠে অনেকক্ষণ থাকে এবং ঘ্রাণকে ধীরে ধীরে রিলিজ দেয়। কিন্তু এগুলা ইউজ করার একটা স্ট্যাণ্ডার্ড লিমিট আছে, এবং গ্রেড আছে আপনি আন্দাজে ইউজ করলে খাতাম, টাটা, বায় বায়!
.
আর Kinetic theory of molecules অনুযায়ী, ছোট অণুগুলোর কাইনেটিক এনার্জি বেশি → দ্রুত বাষ্পীভূত হয়। বড় মলিকিউল (যেমন ফথালেট বা মাস্ক) এর কাইনেটিক এনার্জি হয় কম → evaporation rate কম। এ কারণেই সিন্থেটিক ফিক্সেটিভ যুক্ত আতর দীর্ঘস্থায়ী হয়, কিন্তু শরীরে বেশি সময় থাকে বলেই এটা বেশি toxic exposure হয়। যেমন ধরেন Nitro musk এর ব্যবহার প্রায় নিষিদ্ধ, Polycyclic musk একটা সীমারেখার মাঝে ব্যবহার করা যায়। অন্যদিকে, সস্তা আতর বা লোকাল পারফিউমে এই সীমা মানা হয় না। অনেক সময় ফথালেট বা মাস্কের ঘনত্ব ১৫–৩০% পর্যন্ত থাকে, যা রাসায়নিকভাবে অতিরিক্ত ভারী মিশ্রণ তৈরি করে, ফলে ঘ্রাণ দিনের পর দিন থাকে, কিন্তু ত্বক ও লিভারে কেমিক্যাল স্ট্রেস তৈরি করে। বাই দ্যা রাস্তা, ফথালেট হলো benzene dicarboxylic acid ester, এবং এটার স্ট্রাকচার: HOOC–C₆H₄–COOH → esterified with ethanol → C₆H₄(COOC₂H₅)₂, এটি একটি lipophilic যৌগ যা ত্বকে প্রবেশ করে হাইড্রোলিসিস এবং জা

রনের মাধ্যমে reactive oxygen species (ROS) তৈরি করে, যা DNA ও প্রোটিনের ক্ষতি করে এবং এটিকে endocrine disruptor ও কার্সিনোজেনিক করে তোলে। মানে ক্ষতিই ক্ষতি।
.
এখন বুঝতেছেন? আপনাদের ৭০ টাকায় কেনা ৮ মি.লি. ৫ দিন লাস্টিং এর নমুনা? আর শোনেন! আপনি যদি বসুন্ধরার একটা শো-রুমে গিয়ে বলেন, ধুরো মিঞা আপনাদের কাপড় ভালো না, আমি ODC তে ভ্যান গাড়ির উপর সেইরকমের শার্ট দেখে আসছি যেটা ঝিকিমিকি করে আপনাদের শার্ট মলিন৷ তাইলে হইলো? ঝিকিমিকি বানায় দেয়া যতটা সহজ, কাপড়ের কোয়ালিটি ধরে রাখা ততোটাই কঠিন, আপনার ঐ ঝিকিমিকি দেয়া ২০ টাকার শার্টের সাথে ২০০০ টাকার শো-রুম প্রোডাক্টের কোনো তুলনা চলে? চলে না৷ তাইলে পার্ফিউমের তুলনাটা কিভাবে দেন ভাই? বাকীদের কথা জানি না, তবে সেন্টারা যতদিন থাকবে অথেন্টিক জিনিসই সেল করে যাবে, লাস্টিং অন এভারেজ ৬-১২ ঘন্টা থাকবে কিন্তু ইনশাআল্লাহ কোনো ক্ষতি থাক

বেনা, যেদিন অথেন্টিক জিনিস সোর্স করতে পারবো না সেদিন ব্যবসা ছেড়ে দিবো, দরকার নাই ব্যবসার৷ কথা কি কিলিয়ার নাকি ভেজাল আছে? (BTW কোনো চোরা আমার এই পোস্ট পড়ে যদি কেমিক্যাল খুঁজতে যাও, লাভ নাই মনু! আমি কেমেস্ট্রির টার্মস ইউজ করছি, তোমার সাপ্লায়ার এগুলা চিনেনা কারন সেও তোমার মতোই মূর্খ)


কার্টেসী এবং কপিরাইট
Scentara কর্তৃক সংরক্ষিত

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top