scentaralifestyle.com

Scentara Lifestyle

ইন্সপায়ার্ড নাকি ক্লোন, তফাৎ কি?

– ক্রীড এভেন্টাস আছে ভাইয়া আপনাদের কাছে?
– জি ভাইয়া আছে
– অরিজিনাল ডিক্যান্ট নাকি ইন্সপায়ার্ড ভার্শন?
– ক্লোন পার্ফিউম অয়েলটাই আছে ভাইয়া প্রেসটিজ গ্রেড এর
– ক্লোন মানে কি নকল? আমার অরিজিনাল ইন্সপায়ার্ড লাগবে
– ভাই ইন্সপায়ার্ড আর ক্লোন দুটো ভিন্ন দুই জিনিস, মানুষ না বুঝেই সবকিছুকে ইন্সপায়ার্ড বলে সেল করে৷
– ভাইয়া! বুঝিয়ে বলা যাবে?
– জি অবশ্যই। চলুন তাহলে সবাইকেই বুঝিয়েই বলছি!
.
ট্রাডিশনাল আতর মার্কেট বর্তমানে কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে, পার্ফিউমারি এক নতুন দিগন্তের দিকে মোড় নিচ্ছে, এবং ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে ইন্সপায়ার্ড পার্ফিউমস, কড়া ঘ্রাণওয়ালা ওল্ডিশ পার্ফিউম অয়েল এর স্থলে আসছে মডার্ণ পার্ফিউমস এবং মানুষ এটা বুঝে গেছে যে পার্ফিউম একটা মৌলিক প্রসাধনী৷ তবে দামী পার্ফিউমগুলোর যেই ইন্সপায়ার্ড ভার্শন তৈরি হচ্ছে তা কতখানি ইন্সপায়ার্ড আর কতখানি ক্লোন তা নিয়ে কিন্তু আমাদের মাঝে কনফিউশন আছে, অনেকেই ভাবে যে ইন্সপায়ার্ড আর ক্লোন বুঝি সেইম৷ বাট কিন্তু পরান্তু এই দুটো বিষয় সেইম নাহ, বরং এগুলো হচ্ছে সেইম সেইম বাট ডিফ্রেন্ট। আর আমরা আমাদের আশেপাশে যত পার্ফিউমকে ইন্সপায়ার্ড নামে চিনি এগুলো ম্যাক্সিমামই ক্লোন নট ইন্সপায়ার্ড ভার্শন।
.
“Inspired” মানে হচ্ছে অনুপ্রাণিত।

অর্থাৎ এই ধরণের পারফিউম অয়েল তৈরি হয় কোনো বিখ্যাত বা জনপ্রিয় ব্র্যান্ডের ঘ্রাণ থেকে অনুপ্রেরণা নিয়ে। আরো ভেঙে বললে কোনো বিখ্যাত ব্র্যান্ডের ঘ্রাণকে রেফারেন্স হিসেবে নিয়ে পারফিউমার তার নিজস্ব কেমিক্যাল কম্পোজিশন ও ব্লেন্ডিং স্কিল ব্যবহার করে নতুন এক ভার্সন তৈরি করেন। এ ক্ষেত্রে উদ্দেশ্য থাকে ঘ্রাণের মূল চরিত্র বা মুড ধরে রাখা, কিন্তু হুবহু কপি নয়। যেখানে মেইন পার্ফিউমের স্মেল সিমিলারিটিজ মওজুদ থাকে তবে পুরোপুরি একই হয় না, এবং ইন্সপায়ার্ড পার্ফিউমের এর নামও ভিন্ন হয়। কিন্তু ইন্সপায়ার্ড বানায় কেমনে?

ইন্সপায়ার্ড ভার্শন তৈরির প্রথম ধাপে, পারফিউমার মূল ঘ্রাণের যেই “অ্যারোমাটিক প্রোফাইল” আছে তা বিশ্লেষণ করেন, কেমনে করেন? Gas Chromatography-Mass Spectrometry (GC-MS) নামে একটি বৈজ্ঞানিক যন্ত্র আছে, তার মাধ্যমে করেন। এই টুল দিয়ে পারফিউমের মধ্যে থাকা প্রতিটি অ্যারোমাটিক মলিকিউল বা “volatile compound” শনাক্ত করা যায় যেমন নোটস কম্পাউন্ডে কি linalool, limonene, coumarin, ambroxan, iso-e-super, ethyl maltol ইত্যাদি আছে কি না তা বের করা যায়। এই বিশ্লেষণ থেকে তিনি জানেন কোন গ্রুপের নোট পার্ফিউমটিতে বেশি প্রাধান্য পাচ্ছে citrus, woody, amber, musk, gourmand নাকি অন্য কিছু।

এরপর, inspired পারফিউম তৈরির সময় সেই chemical structure থেকে recomposition করা হয় নতুনভাবে। উদাহরণস্বরূপ, ধরেন Dior Sauvage এ যে ambroxan এবং bergamot এর dominance আছে, inspired ভার্সনে হয়তো সেই ambroxan ডমিনেন্সটা কমিয়ে দেয়া হবে এবং lavender tone বাড়িয়ে এক নতুন সিগ্নেচার বা ব্যালেন্স প্রোফাইল তৈরি করা হবে। এতে ঘ্রাণটি Dior Sauvage এর mood বহন করলেও এতে এর একটি আলাদা নিজস্বতা তৈরি হয়, ইন্সপায়ার্ডে বেইজ ডিএনএ টা ঠিক রেখে কখনো কিছুটা মিষ্টি, কিছুটা নরম বা কখনো বেশি স্মোকি এমন ভার্শন তৈরি করা হয়।

এই প্রক্রিয়ায় ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ বিজ্ঞানভিত্তিক টার্ম যদি বলি তা হচ্ছে –
Top note modifiers, Base stabilizers, Olfactory pyramid, Accord blending ratio, Fixative balance, Solvent diffusion rate, Molecular volatility ইত্যাদি। আরো অনেক কিছু আছে তবে সেগুলো বেশি হার্ড হবে বুঝতে তাই স্কিপ করলাম। তো inspired perfume হচ্ছে মূল রেফারেন্স স্মেলের এক শিল্পসম্মত reinterpretation ঠিক আছে? মানে মৌলিকতার মধ্যে নতুন সৃজনশীলতা। একটা উদাহরণ দেই, ধরেন Creed Aventus এর ইন্সপায়ার্ড হচ্ছে Parfums Vintage Emperor, ক্রীড যেখানে একটি স্মোকি ফ্রুটি শাফায়ার ফ্রাগরেন্স প্রোফাইল দেয় সেখানে একই বেইজলাইন রেখে এম্পেররে দেয় ফ্রুটি ব্রাইটনেস প্রোফাইল, স্মোকি ভাবটা কমিয়ে ফেলা হয়। আপনার মনে হবে এটাতো ক্রীড বাট এটা ক্রীড না৷

তাহলে ক্লোন কি?

Clone perfume oil হচ্ছে মূলত ‘হুবহু কপি’ বা ‘reconstruction’ প্রক্রিয়ার ফল। এখানে কোনো মৌলিক ব্যাখ্যা বা অনুপ্রেরণামূলক উপাদান থাকে তো না-ই, বরং লক্ষ্য থাকে আসল ঘ্রাণের সঙ্গে ৯০-৯৮% মিল পাওয়া, সহজ কথায় ডুপ্লিকেট তৈরি করা। Clone তৈরি করতেও পাকনা পারফিউমার সেই একই GC-MS প্রযুক্তি ব্যবহার করে আসল সুগন্ধির প্রতিটি molecule সঠিকভাবে শনাক্ত করেন, তারপর ঘনত্ব সেইম রেকে সেই chemical compound পুনরায় ব্লেন্ড করা হয়।

এই প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব পায় “Molecular Weight Adjustment” এবং “Evaporation Curve Matching” মানে প্রতিটি অ্যারোমাটিক compound ঠিক একই হারে বাষ্পায়িত হয় কিনা তা যেন নিশ্চিত করা যায় তাই। Clone perfume oil তৈরিতে fixative (যেমন benzoin, labdanum, ambrettolide) ও solvent (যেমন dipropylene glycol বা isopropyl myristate) এমনভাবে ব্যালেন্স করে মিশ্রিত করা হয় যাতে আসল পারফিউমের মতোই এতেও projection, longevity ও dry-down প্রায় অভিন্ন থাকে। আর এই মিক্সিং থেকেই কস্টিং এডজাস্টমেন্ট করা হয়, ফলে দামী কম্পাউন্ড ইউজ করলে দামী ক্লোন বের করা যায় আর কমদামী কম্পাউন্ড ইউজ করলে ঘ্রাণ সেইম রেখে দাম কমিয়ে ফেলা যায় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দাম কমাতে গিয়ে ক্ষতিকর কেমিক্যাল ইউজ করে বেনামি কোম্পানিগুলো৷

ক্লোনের ক্ষেত্রে সৃজনশীলতার জায়গা নেই; বরং প্রযুক্তিগতভাবে বা কেমিস্ট্রির ভাষায় এটি হচ্ছে chemical mimicry, ক্লোন পারফিউমকে তাই প্রায়ই বলা হয় “olfactory duplicate” বা “scent replica” আর এটা তৈরির পেছনে মূল উদ্দেশ্য থাকে দুধের স্বাদ ঘোলে মেটানো, ৩০/৪০ হাজার দিয়ে ক্রীড অনেকেই কিনতে না পারলেও বাজেটের ভেতরে কিন্তু ইউজ করার সুযোগ হয়ে যায় ক্লোনের কারনে৷ উদাহরণ দেই? ধরেন Armaf Club de Nuit Intense Man বা Al Rehab Avenue চেষ্টা করে Aventus এর প্রতিটি nuance কপি করতে, শুরুর burst এ সেই sharp pineapple, পরের ধাপে smoky birch, আর dry-down এ musky amber। কিন্তু chemical substitution এর কারণে কিছু মলিকিউল (যেমন natural birch tar বা real ambergris) সস্তা synthetic দিয়ে রিপ্লেস হয়, যার ফলে ঘ্রাণের গভীরতা যদিও কিছুটা কমে যায়, তবে মিল অনেক বেশি থাকে।

ইন্সপায়ার্ডে ফ্রাগরেন্স রেফারেন্স পার্ফিউমের সাথে মিল থাকে ধরেন ৬৫% – ৭৫% আর ক্লোনে মিল থাকে ৯০% – ৯৮%। এবার আপনি বলেন, আপনাকে ইন্সপায়ার্ড আর ক্লোন কি বুঝাতে পারলাম? ধরেন আপনি রাসাসি হাওয়াস ফায়ার এর ইডিপি ইউজ করেন ১০০ মি.লি. আর সবসময় ক্যারি করার জন্য দরকার একটা ৬ মি.লি. ইউরোভ্যালির হাওয়াস ফায়ার ক্লোন। স্মেল সেইম এবং প্রোফাইলও সেইম বাট জিনিস কিন্তু আলাদা।

আর শীঘ্রই আমি পার্ফিউমারি নিয়ে একটা ফর্মুলেশন সিরিজ লেখা শুরু করবো, তাই গ্রুপে জয়েন থাকতে পারেন। নতুন নতুন গভীরতর জিনিস জানতে পারবেন ইনশাআল্লাহ৷ আর এই লেখাগুলো একটু বড় হয়, নাহলে সব বুঝানো যায় না। যারা একদম পড়ে শেষ করতে পেরেছেন, তারা গেইনার।

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top