scentaralifestyle.com

Scentara Lifestyle

আমিও কেনাকাটা করি!

আতর বলেন বা পার্ফিউম, এই সেক্টরের সবচেয়ে বড় ক্রেতা কিন্তু সেলারগণ নিজেরাই, এক প্রকার স্পাই এক্টিভিটি পরিচালনা করতে গিয়েই বলতে পারেন অনেকক্ষেত্রে কেনাকাটা চলে আবার কিছুক্ষেত্রে বিষয়টা কিছুটা কৌতুহলভিত্তিক হয়ে থাকে, এটা মোটামুটি সবাই করে। আরেহ এ্যাপেল আর স্যামসাংও তো নিজেদের প্রোডাক্ট চুপিচুপি কিনে তার উপর R&D করে আর এটা তো পার্ফিউম। যেমন ধরেন ইবরাকও সুরাতির প্রোডাক্টের উপর নজরদারি রাখে, কম্পেটিটিভ মার্কেটে এটা একদম সাধারণ একটা জিনিস৷
.
কেনাকাটা আমিও করি, আবার বাকীরাও আমার থেকে করে৷ তবে আমি এখনও পর্যন্ত কেনাকাটার ক্ষেত্রে কম্পিটিশন বা স্পাইং এর জন্য কারো থেকে কিছু কিনিনি, কারণ সেন্টারা থেকে ব্যবসা করবো সেটার জন্য আবার মার্কেটের উপর নজরদারি করবো It sounds really funny to me আমি আমার সখেই সীমাবদ্ধ, তাছাড়া আমার প্রোডাক্ট সেগমেন্টটা আলাদা, আমি ডিমাণ্ডিং মার্কেটিং করি অনেকটা হেড গেয়ারের মতো, কোয়ান্টিটি শেষ মানে সেই প্রোডাক্ট আর রি-স্টকের চান্স কম আবার নতুন প্রোডাক্টস ইন করি। কারণ আমি মনে করি যে স্মেলের মধ্যে বারবার নতুনত্ব আসা উচিৎ৷ শুধু ন্যাচারাল আইটেমগুলোই থাকা উচিৎ পিওর এন্ড প্রোটেক্টেড৷
.
পার্ফিউম বা আতর কেনাকাটার ক্ষেত্রেও আমি অনেক সিলেক্টিভ, যেহেতু আমি রুট লেভেলে কানেকশন রাখি তাই অন্তত এটা জানি যে বাংলাদেশে ইম্পোর্টার কয়জন। অনেকে তো এমনও আছে যে মিডফোর্ডের প্রোডাক্ট এনে বলে সে সৌদি থেকে এনেছি৷ এখন দুনিয়াদারি তো আর কম ঘোরা হয়নি আল্লাহর রহমতে। দেশে আমি সিন্থেটিক আইটেম বলতে গেলে কারো থেকেই কিনিনা কারণ সবার কমন সোর্স, মিক্সিং, বেশি আহামরি কিছুই না হয়তো নেইম চেঞ্জড প্রোডাক্টস, হয়তো কালেভদ্রে উৎসুকতার কারণে অনেক টাইমে কেনা হয়। দেশে ন্যাচারাল আতর কেনাকাটার ক্ষেত্রে মোহাম্মাদিয়া খলজি অনিকের জান্নাত আর আফদ্বাল থেকে নেই মাঝে-মাঝে। আর্টিসান ব্লেণ্ডের ক্ষেত্রে জুবায়ের আর সাইফুল ভাই, যদিও তাদেরও কমন সোর্সিং তাও নিয়েছি৷
.
দেশের মার্কেট থেকে স্প্রে পার্ফিউম কিনেছি তুলনামূলক খুবই কম, কিনলেও BPIB, Sundora, ফ্র্যাগেন্টিকা বিডি, পার্ফিউম সেন্টার, পার্ফিউম বাংলাদেশ, MMC থেকে। পার্ফউম কেনার ক্ষেত্রে আমি ফরেইন মার্কেটকে বেশি গুরত্ব দিয়েছি অলোয়েজ, দাম বেশি পড়ে তবুও। USA, UAE, EU তে গেলে ওদের অফিশিয়াল স্টোর দেখলে আমার মাথা ঠিক থাকেনা, অনেকটাইমে দেখা গেছে যে লাগেজ ভর্তি পার্ফিউম আর কনভার্টেড কারেন্সি সব শেষ৷ ডিক্যান্ট আমার কোনোদিন ট্রাই করা হয়নি, নো অফেন্স বাট এটা আমার কাছে ক্ষ্যাত লাগে তাই, কারন আমি যখন একটা পার্ফিউম কিনবো তখন আমার ফুল প্রেজেন্টেশনটা চাই ঐটাতে একটা আলাদা ফীল থাকে। দেশে ১০ টাকা দামের টিউব ধরিয়ে দেয়৷
.
এছাড়া Tarrif Bro যেই পোলাটা আছে ছোটোভাই, ওর থেকে আমি কোনো দরকার ছাড়াই বেশ কয়েকবার কেনাকাটা করেছি যেটা সেও জানেনা, ধরেন কাউকে গিফট দিলাম তো ওর থেকে নিয়েছি যদিও আমি সেলার হিসেবে রুট মার্কেট থেকেই কালেক্ট করতে পারতাম কিন্তু ওর জীবনের গল্পটা ইন্সপায়ারিং। বাংলাবাজার বই সোর্সিং থেকে এখন ডিজাইনার পার্ফিউম অব্দি জার্নিটা এতো স্মুথ না, তার উপর ভুল চিকিৎসায় বোনটা প্যারালাইজড, ওর কাধে অনেক জিম্মাদারি আছে তাই ওর থেকে কেনাকাটা করার পরামর্শ দেই, জিনিস অথেন্টিক দেয়। আর কাস্টমাইজড পার্ফিউমের ক্ষেত্রে এরামন্ডের চেয়ে বেস্ট আর কিছু নাই he knows what he does! আরেকটা কথা আমি সবসময়ই বলি যে, সবসময় এক জায়গা থেকেই সব কিনবেন না একটু এক্সপ্লোর করে কিনবেন তাহলে ভালো, মন্দ, দামের ব্যাপারে ক্লিয়ারিটি পাবেন৷ তবে অথেন্টিক জায়গা থেকে কিনবেন, নাহলে মারা খাবেন৷
.
এখন সবশেষে, সেন্টারা কি করে, এই প্রশ্নের উত্তর আপনারাই ভালো জানেন। আমার মতে আমি ভাই পেইজে আসি পোস্ট শিডিউল করে দিয়ে উড়াল দেই, মাঝেমাঝে আপনাদের সাথে আড্ডা মারি, মাঝেমধ্যে থোড়া জ্ঞান ঝাড়ি এই আরকি, আজকে হঠাৎ মনে চাইলো একটু হাবিজাবি জিনিস নিয়ে কথা বলতে তাই বললাম, নিজের সামান্য কিছু এক্সপেরিয়ান্স শেয়ার করলাম, প্যাচাল পারলাম৷ অনেকেই পোস্ট-টা ভালোভাবে নিবে অনেকেই নিবেনা এটাই স্বাভাবিক, তবে আমার ভাই হিংসা বিদ্বেষ নাই মান গরীমাও নাই, কম্পিটিশনের ডরও নাই। নাহলে এতোগুলা পেইজ মেনশন করতাম না৷ আমি মূলত গেস্ট মেম্বার, তাছাড়াও আমাদের কমিউনিটি এতো স্কেলড না, টার্গেটটা এখন আরো দূরবর্তী আমার৷

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top